ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কাভার্ড ভ্যান ছিনতাইকারী সেই তিন শিক্ষার্থী বহিষ্কার


ঢাবি প্রতিনিধি  photo ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-২-২০২৩ বিকাল ৫:২৭
বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
 
১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই বহিষ্কারের অনুমোদন প্রদান করেন।
 
বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত শিক্ষার্থীদের কৃত অপরাধের জন্য 'ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব প্রদানের জন্য বলা হয়েছে।
 
বহিষ্কৃতরা হলেন- থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফজলে নাভীদ অনন (বিজয় একাত্তর হল, শিক্ষাবর্ষ ২০২১-২০২২), ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. রাহাত রহমান (হাজী মুহম্মদ মুহসীন হল, শিক্ষাবর্ষ 2021-2022 ) এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাদিক আহাম্মদ (বিজয় একাত্তর হল, শিক্ষাবর্ষ ২০২১- ২০২২) ।
 
উল্লেখ্য গত ৪ ফেব্রুয়ারী বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়(বুয়েট) মসজিদ এর সামনে থেকে ছিনতাইয়ের অভিযোগে এই তিনজন শিক্ষার্থীকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। 
জানা যায়, ওইদিন আনুমানিক রাত ২:৩০ টায় তারা একটি কাভার্ড ভ্যান আটকিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।তবে চালক টাকা দিতে অস্বীকৃতি জানালে জোরপূর্বক তার থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে শাহবাগ থানা পুলিশ তাদের গ্রেফতার করে। 

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার