ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৪-২-২০২৩ বিকাল ৫:৩৩
কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: চৌদ্দগ্রাম পৌরসভাধিন বৈদ্দেরখীল গ্রামের হাফিজুর রহমানের ছেলে কামাল উদ্দিন, নাটাপাড়া গ্রামের শাহিন মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন।
 
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চৌদ্দগ্রাম থানার এসআই উগ্যজাই মারমা, আলী আশরাফ জুয়েল ও জাহিদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক অভিযানে মাদক বিক্রির সময় ২১ পিস ইয়াবাসহ পৌর এলাকার বৈদ্দেরখীল গ্রামে মৃত হাফিজুর রহমানের ছেলে কামাল উদ্দিনকে তার বাড়ির সামনে থেকে আটক করা হয়। উজিরপুর ইউনিয়নের চকল²ীপুর এলাকা থেকে দুইটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো মোট ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনা উজিরপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আবু তাহেরের ছেলে ইমাম হোসেন প্রকাশ ইমনকে  আসামী করে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে সোমবার গভীর রাতে পৌর এলাকার নাটাপাড়া গ্রামে অভিযান চালিয়ে বস্তাভর্তি ৩৩ বোতল ভারতীয় মদসহ একই গ্রামের শাহিন মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ বোতল ফেন্সিডিল, ৩৩ বোতল ভারতীয় মদ ও ২১ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এ সময় দুই ব্যক্তিকে আটক করে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত