ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সোনারগাঁয়ে যুবলীগ সভাপতির নামে মিথ্যা মামলা র প্রতিবাদে সংবাদ সম্মেলন


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১৪-২-২০২৩ রাত ১০:২৯
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে মিথ্যা চাদাঁবাজী অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু। 
 
মঙ্গলবার ১৪ (ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় স্থানীয় একটি  রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন করা হয়। সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু সংবাদ সম্মেলনে বলেন,উপজেলার পিরোজপুর ইউনিয়নের মোঃ সামসুল হকের ছেলে মোঃ শরিফ হোসেন বাদী হয়ে গত ২৮ জানুয়ারি ২০২৩ইং তারিখে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে আমার নামে একটি মিথ্যা চাদাঁবাজীর অভিযোগ করেছেন।
 
সংবাদ সম্মেলনে তিনি জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাবেক চরমেনিখালীস্ত হালে হাবিবপুর মৌজায় এস.এ ৯ ও ১১ এবং আর.এস ১১৮ ও ৬ নং খতিয়ানে এস.এ ৯৭,৯৮,৯৯,ও ১০০ আর.এস ৭৯ও ৮০ দাগে ৮ শতাংশ ভূমি আমার সহধর্মিণী মোসাঃ বিউটি আক্তার  গং পৈত্রিক ও ক্র‍য় সূত্রে মালিক। এই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।এবং এই জায়গা নিয়ে একাধিক বার সালিশ বৈঠক হয়েছে।এই জায়গার সাথে আমার কোনো দম্পৃক্ততা নেই। আমি হেফাজতের মামার বাদী হওয়ায় বিবাদমান জায়গা নিয়ে মোঃশরিফ হোসেন উদ্দেশ্য মূলক ভাবে আমার মান ক্ষুণ্ণ করার জন্য আদালতে মিথ্যা চাদাঁবাজীর অভিযোগ দায়ের করেছেন।বিষয়টি  সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, জমির মালিক বিউটি আক্তার প্রমুখ।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন