গাইবান্ধায় ড্রাম ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় শাহজাহান আলী (৩২) ও ওহায়েদ আলী (৭০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা-সাঘাটা সড়কের পোড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী ফুলছড়ি উপজেলার পুর্ব উদাখালি গ্রামের সেলিম মিয়ার ছেলে ও নাকাই হাট গ্রামের মৃত্যু জবেদ আলী প্রধানের ছেলে ওয়াহেদ আলী গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাট এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ওই দুই মোটরসাইকেল আরোহী বাদিয়াখালী থেকে ফুলছড়ি হাটের দিকে যাচ্ছিলেন। এসময় পোড়াগ্রাম নামকস্থানে পৌঁছালে অপর একটি বালুভর্তি ড্রাম ট্রাক তাদের ধাক্কায় দেয়। এতে গুরুতর আহত হলে উদাখালি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার তৎপড়তা চালানো হয়েছে। এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
Link Copied