দৌলতপুর সীমান্তে জামায়াত বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে জামায়াত নেতা আশিকুজ্জামান সুমন ও বিএনপি নেতা আসাদ মাষ্টার ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ঐ এলাকার সরকারি সকল উন্নয়ন কাজে বারবার বাঁধা প্রদান করে। রাস্তা নির্মান, নদী খনন সহ সকল বিষয়ে সেখানে চাঁদা দাবি করে। চাঁদা না পেলে এলাকার জামায়াত বিএনপির সন্ত্রাসীদের নিয়ে ত্রাস সৃষ্টি করে থাকে। গতকাল হিসনানদী খননকৃত মাটি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক টেন্ডারে প্রাপ্ত ঠিকাদারকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বুঝিয়ে দিতে গেলে ঠিকাদার এবং ঐ কর্মকর্তার উপর চড়াও হয় জামায়াত নেতা আশিকুজ্জামান সুমন ও বিএনপি নেতা আসাদ মাষ্টার। এসময় চার সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয় এদের সন্ত্রাসী বাহিনী। এসআই মেহেদী একটি ক্যামেরা উদ্ধার করলেও বাঁকি ৩টি ক্যামেরা এখনও উদ্ধার করতে পারেনি। এসময় সন্ত্রাসীরা এসআই মেহেদীর মটরসাইকেলের চাবি কেড়ে নেয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে থানা থেকে ওসি তদন্ত, সেকেন্ড অফিসারের সাথে আরও পুলিশ সদস্য যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে দৌলতপুর থানায় ঐ ঠিকাদার জামায়াত নেতা আশিকুজ্জামান সুমন ও বিএনপি নেতা আসাদ মাষ্টার সহ অজ্ঞাত ১৫/২০ জনের নামে একটি এজাহার দাখিল করেছেন। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, পরিস্থিতি খারাপ পর্যায়ে গেলে ওসি তদন্ত ও সেকেন্ড অফিসারের নেতৃত্বে সঙ্গীয় অতিরিক্ত ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এ বিষয়ে একটি এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied