ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

‘আমি কোচ হওয়ায় অসন্তুষ্ট হয়েছিল শচীন’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-২-২০২৩ দুপুর ১২:২৫

আমি কোচ হওয়ায় শচীন টেন্ডুলকার অসন্তুষ্ট হয়েছিল। এমনকি অবসর নিতেও চেয়েছিল বলে জানিয়েছেন ভারতের সাবেক কোচ গ্যারি কার্স্টেন।

২০০৭ সালে ভারতের ক্রিকেট টিমের দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ ওপেনার। কার্স্টেনের কোচিংয়েই ভারত ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল।

কার্স্টেন বলেন, আমি কোচ হওয়ায় শচীন ভীষণভাবে অখুশি ছিল। সেই সময়ে শচীন ক্রিকেট উপভোগ করছিল না। যদিও শচীন জানত, ক্রিকেটকে তার আরও কিছু দেওয়ার আছে। আবার ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথাও মনে হয়েছিল শচীনের। সেই সময়ে শচীনের সঙ্গে কথা বলা জরুরি হয়ে পড়েছিল।

কার্স্টেন ‘মাস্টার ব্লাস্টার’কে বুঝিয়েছিলেন ভারতের সাফল্যের জন্য শচীনকে বড় ভূমিকা পালন করতে হবে। ২০১১ বিশ্বকাপে শচীন সত্যি সত্যি বড় ভূমিকা নিয়েছিলেন। যদিও কার্স্টেন দায়িত্ব নেওয়ার পরে ড্রেসিং রুমের যা অবস্থা দেখেছিলেন, তাতে সবার সঙ্গে কথা বলা জরুরি বলে মনে করেছিলেন।  

কার্স্টেন অবশ্য মহেন্দ্র সিং ধোনিরও প্রশংসা করেন। তিনি বলেন, কোচ ও অধিনায়কের সম্পর্ক এতটাই ভালো ছিল যে দায়িত্ব পালনে তাদের কোনো সমস্যা হয়নি। সাজঘরের কথা বাইরে আসেনি।

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের