নওগাঁর আত্রাইয়ে সরিষা তুলতে ব্যস্ত কৃষকেরা
নওগাঁর আত্রাই উপজেলার মাঠে মাঠে চলতি মৌসুমে ব্যাপক পরিমান সরিষার আবাদ হয়েছে। ইতিমধ্যে উপজেলার সকল ইউনিয়নের মাঠে সরিষা কাটা-মাড়াইয়ের কাজ চলছে। এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় সরিষার আবাদ ভালো হওয়ার পাশাপাশি ভালো ফলন হয়েছে বলছেন কৃষকেরা। এবং বাজারে ভালো দাম পাওয়ায় অনেক খুশিও তারা।
উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের গন্ডগোয়ালীয়া গ্রামের কৃষক আয়াকুব আলী বলেন, অন্যান্য ফসলের চাইতে চেয়ে সরিষা আবাদে খরচ ও সময় অনেক কম লাগে, তিন মাসের ভীতরে ফসল ঘরে তুলা যায়। এবছর আমি ৪ বিঘা সরিষার আবাদ করেছি এবং ভালো ফলন হয়েছে। উপজেলার আহ্সানঞ্জ ইউনিয়নের আমরুল কসবা গ্রামের কৃষক হামিদ আলী বলেন, আমন ধান কাটার পর আমি জমিতে সরিষা আবাদ করি, এই আবাদ করে যে অর্থ আসে সেটা দিয়ে বোরো আবাদ করি। এবছর সরিষার ভালো আবাদ হয়েছে, আশা করছি ভালো দামে বিক্রি করতে পারবো। উপজেলার আহ্সানঞ্জ ইউনিয়নের ব্রজপুর গ্রামের কৃষক বাবলু সরদার বলেন, এক বিঘা জমিতে সরিষা আবাদ করতে ৪-৬ হাজার টাকা খরচ হয়, সরিষার ফলন হয় ৬-৮ মণ। বর্তমান বাজারে সরিষা বিক্রি হচ্ছে ২৬শ থেকে ৩২শ টাকা মণ। এখন সকল মাঠে সরিষা পেকেছে তাই কৃষকেরা সরিষা কাটা-মাড়াই কাজে ব্যস্ত। কৃষক দুলাল মন্ডল বলেন, আমি গত হাটে তিন মণ সরিষা বিক্রি করেছি ২৮শ টাকা মণ দামে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় মোট আবাদ হয়েছে ২৫৮৫ হেক্টর জমিতে, উৎপাদন লক্ষমাত্রা নিধারণ করা হয়েছে ৩৯৮৫ মেট্রিকটন। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কে.এম কাউছার হোসেন বলেন, উপজেলার কৃষকেরা সরিষাকে অতিরিক্ত আবাদ হিসেবে চাষ করে থাকে। এ বছর উপজেলার প্রায় সকল মাঠে ব্যাপক পরিমান সরিষার আবাদ হয়েছে, আশা করছি চলতি মৌসুমে আমাদের নিধারিত লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে।
এমএসএম / এমএসএম
বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত
রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার
ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার
রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী
চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব
Link Copied