নাটোরের বড়াই গ্রামে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস হস্তান্তর
নাটোরের বড়াইগ্রামে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ‘বীর নিবাস’ হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ‘বীর নিবাস’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পরে পরিষদ মিলনায়তনে উপজেলার ১২জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের কাছে ‘বীর নিবাস’ এর প্রতিকী চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. মারিয়াম খাতুন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, আবুল খায়ের, মোসলেম উদ্দিন সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে বড়াইগ্রাম উপজেলায় ১২টি বীর নিবাস নির্মাণ করা হয়েছে। একতলা বিশিষ্ট বীর নিবাসের ভবনে ২টি বেডরুম, একটি রান্নাঘর, ডাইনিং ও ড্রয়িং স্পেস এবং ১টি ওয়াশরুম রয়েছে। এখানে পানি ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি ‘বীর নিবাস’ নির্মাণে ব্যয় হয়েছে ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied