নবাবগঞ্জে বন বিভাগের ৩০ একর জায়গা জবরদখল মুক্ত
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বন বিভাগের চরকাই রেঞ্জের ৩০ একর জায়গা জবরদখল মুক্ত করেছে বন বিভাগ। বন বিভাগ সূত্রে জানা যায়, চরকাই রেঞ্জের আওতাধীন নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর মৌজায় বন বিভাগের ৩০ একর জায়গা স্থানীয়রা দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছিলেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার ভাদুরিয়া বিটের মাহমুদপুর মৌজায় বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল-মামুনের দিক নির্দেশনায়, দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক সোহেল রানার নেতৃত্বে বন বিভাগের ৩০ একর জায়গা জবরদখল মুক্ত করা হয় বলে জানিয়েছেন চরকাই রেঞ্জের সহ: রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার। তিনি বলেন, দখলমুক্ত এসব জায়গায় বরাদ্দ সাপেক্ষে সামাজিক বনায়ন প্রজেক্টের মাধ্যমে হরেক প্রজাতির দেশি গাছের বাগান করা হবে।
জানতে চাইলে মুঠো ফোনে বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল-মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বনের জায়গা উদ্ধার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযানে চরকাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মাসুম আলম সহ রেঞ্জের অন্যান কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied