নাচোলে নাশকতা পরিকল্পনার অভিযোগে ৭ জামায়াত-শিবির কর্মী আটক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নাশকতা পরিকল্পনার অভিযোগে ৭ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার ফতেপুর ইউপির পাহাড়পুর বাঁশবাড়িয়া ঈদগাঁহ এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- জেলার নাচোল উপজেলার পাহাড়পুর গ্রামের মেহেরুল হকের ছেলে বাইরুল হক(৩১), শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুল মমিন(২৭),জেলা সদরের পলশা গ্রামের মৃত:আব্দুল খালেকের ছেলে কাওসার(২২),নাচোলের পাহাড়পুর গ্রামের টিপু সুলতানের ছেলে সবুজ আলী(১৯),একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে সুমন আলী(২৮),বাবুল হকের ছেলে মেজর আলী(৩০),আব্দুল কুদ্দুসের ছেলে আওয়াল (১৯)।
নাচোল থানার ওসি মিন্টু রহমান যুগান্তর কে জানান,১৪ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে উপজেলার ফতেপুর ইউপির পাহাড়পুর বাঁশবাড়িয়া ঈদগাঁহ পুকুর পাড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে গোপন সভায় মিলিত হয়। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ৭ জন শিবির কর্মীকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।এ সময় তাদের কাছ থেকে ৯টি জিহাদি বই,পালিয়ে যাওয়া ব্যক্তির চার জোড়া জুতা সহ এন্ড্রয়েড মোবাইল সেট জব্দ করা হয়।
ওসি আরো জানান,সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃত ৭ জনকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied