ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের শরণখোলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ১৫-২-২০২৩ বিকাল ৫:২৩

জমকালো আয়োজনে শেষ হয়েছে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩।সোমবার (১৩ ফেব্রুয়ারি) রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত  প্রতিযোগিতায় স্কুলেরপ্রধান শিক্ষক অমলেন্দু হালদার  ক্রীড়া অনুষ্ঠানের উদ্ভোধন করেন। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। 

১৫ ফেব্রুয়ারি বুধবার পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠানে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের সভাপতি শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম  হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩নং রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা,  মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুজ্জামান খান ,শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন ।

প্রধান অতিথি  এ্যাড. আমিরুল আলম মিলন বলেন নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে। সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গানসহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত