চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডের মাঠে চেলসির হার
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দেদারসে খরচ করেছে চেলসি। নতুন চেহারার একাদশ নিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে নেমেছিল তারা। কিন্তু ভাগ্য বদলাতে পারেনি এই বছর মাত্র একটি জয় পাওয়া ব্লুরা। বুধবার রাতে সিগনাল ইদুনা পার্কে প্রথম লেগ হেরেছে ১-০ গোলে।
গোলশূন্য প্রথম ৪৫ মিনিটে চেলসিকে এগিয়ে দিতে ব্যর্থ হন জোয়াও ফেলিক্স, জোড়া সুযোগ নষ্ট করেন তিনি। শেষ সময়ে ডর্টমুন্ড কিপার গ্রেগর কোবেল ফিরিয়ে দেন এনজো ফার্নান্দেজকে। গ্রাহাম পটারের দল শুরুটা করেছিল দারুণ। ১৬ মিনিটে থিয়াগো সিলভা জাল কাঁপান। কিন্তু গোল করার আগে চেলসি অধিনায়কের হ্যান্ডবল হওয়ায় তা বাতিল হয়।
লক্ষ্যে প্রথম শট নিতে দুই দলকেই দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রিচি জেমসের শক্তিশালী ফ্রি কিক পাঞ্চ করে ফেরান কোবেল। চেলসি কিপার কেপা আরিজাবালাগা থামান জুলিয়ান ব্র্যান্ডটের নিচু ড্রাইভ। ব্লুরা আরেকবার পরাস্ত হয় কোবেলের সেভে। সুযোগ নষ্টের পর পিছিয়ে পড়ে তারা।
৬৩ মিনিটে চেলসির ক্লিয়ারেন্স থেকে মাঝমাঠে বল পান করিম আদেয়েমি। তার মার্কার ফার্নান্দেজকে পেছনে ফেলে কেপাকে বোকা বানিয়ে গোল করেন। তার একমাত্র গোলই গড়ে দেয় ম্যাচের পার্থক্য।
আগামী ৭ মার্চ চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার শেষ সুযোগ চেলসির সামনে। ওইদিন স্ট্যামফোর্ড ব্রিজে জার্মানদের স্বাগত জানাবে তারা।
দিনের আরেক ম্যাচে ক্লাব ব্রুগকে ২-০ গোলে হারিয়েছে বেনফিকা। গোল করেছেন জোয়াও মারিও ও নেরেস।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!