হাঁটতে না পারলে স্ট্রেচারে করে হাজির হতে হবে, ইমরানকে নিয়ে লাহোর হাইকোর্ট
হাঁটতে না পারলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে নিয়ে স্ট্রেচারে করে এসে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেন দেশটির লাহোর হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি সেলিম শেখ এই নির্দেশ দেন। সেই সঙ্গে স্থানীয় সময় বুধবার রাত ৮টার মধ্যেই আদালতে হাজির হতে বলেও পরিষ্কার জানিয়ে দেন বিচারক।
পিটিআই’র সমর্থকদের নিয়ে পাকিস্তান নির্বাচন কমিশনের দফতরের সামনে সহিংসতামূলক বিক্ষোভ কর্মসূচির অভিযোগ রয়েছে ইমরানের বিরুদ্ধে। ইমরান-সহ কয়েকজন পিটিআই নেতার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার।
গ্রেফতারি এড়াতে পাকিস্তান সন্ত্রাস দমন আদালতে আবেদন জানিয়েছিলেন ইমরান খান। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যাওয়ায় লাহোর হাইকোর্টে আইনজীবী মারফত আবেদন জানাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিচারপতি সেলিম জানিয়েছেন, আবেদন জানাতে হলে ইমরানকে সশীরের হাজির হতেই হবে। আহত বা অসুস্থ হলে প্রয়োজনে অ্যাম্বুল্যান্সে আসতে পারেন তিনি। আর হাঁটতে না পারলে স্ট্রেচারে করে আসতে হবে।
তবে শেষ পর্যন্ত বুধবার আদালতে যাননি ইমরান খান। আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকালে মামলার ‘পাওয়ার অব অ্যাটর্নি’ হস্তান্তর করবেন।
এরপর লাহোর হাইকোর্ট বৃহস্পতিবার পর্যন্ত জামিন শুনানি মূলতবি করেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পদে থাকাকালীন বিদেশি রাষ্ট্রনেতাদের কাছ থেকে পাওয়া উপহার বেআইনিভাবে বিক্রি করার অভিযোগে গত অক্টোবরে পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’ থেকে ইমরানকে বরখাস্ত করেছিল সে দেশের নির্বাচন কমিশন। পাশাপাশি জানানো হয়েছিল, ইমরান পরবর্তী ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কমিশনের ওই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছিল পিটিআই। সূত্র: আরাই নিউজ, পাকিস্তান টুডে, জিও টিভি
প্রীতি / প্রীতি
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত