পদত্যাগ করলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার স্টারজন
আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন। বুধবার হঠাৎ করেই ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। দীর্ঘ ৮ বছর তিনি স্কটিশ সরকারের নেতৃত্ব দিয়েছেন।
এডিনবরায় বুধবার এক সংবাদ সম্মেলনে স্টারজন বলেন, ‘গভীর এবং দীর্ঘমেয়াদি মূল্যায়ন থেকে পদত্যাগের সিদ্ধান্ত এসেছে। অনেকের কাছে এই ঘোষণা আকস্মিক মনে হতে পারে। তবে আমি গত কয়েক সপ্তাহ ধরে নিজের মনের সঙ্গে লড়াই করে এমন সিদ্ধান্তে আসতে পেরেছি।’ স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা স্টারজন কোনো উত্তরসূরি ঠিক করেননি। সে কারণে নতুন উত্তরসূরি না আসা পর্যন্ত ফার্স্ট মিনিস্টারের কাজ করে যাবেন স্টারজন।
আল-জাজিরা জানায়, ৫২ বছর বয়সী স্টারজন প্রায় এক দশকের কাছাকাছি স্কটল্যান্ডের রাজনীতিতে দাপটের সঙ্গে ছিলেন। ২০১৪ সালে যুক্তরাজ্য থেকে স্কটল্যান্ডে স্বাধীনতার দাবিতে আন্দোলনের জোয়ারের সময় এসএনপির নেতৃত্বে আসেন স্টারজন । অবশ্য ওই বছরের গণভোটে ৫৫ শতাংশ ভোটার যুক্তরাজ্যে থাকার পক্ষে রায় দেন। ২০১৫ সালে যুক্তরাজ্যের নির্বাচনে স্টারজনের নেতৃত্বে এসএনপি ব্যাপক সফলতা পায়। স্কটল্যান্ডের ৫৯ আসনের মধ্যে এসএনপি পায় ৫৬ আসন। এর মাধ্যমে এসএনপি যুক্তরাজ্যে তৃতীয় বৃহত্তম দলের মর্যাদা পায়।
স্টারজনের পদত্যাগের ঘোষণায় ‘খুবই বিস্মিত এবং হতাশ’ হওয়ার কথা জানান স্কটিশ ন্যাশনাল পার্টির সাবেক এমপি স্টেফেন গেথিন্স । তিনি বলেন, ‘স্টারজন অত্যন্ত দক্ষতার সঙ্গে স্কটল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন। এটা খুবই কঠিন কাজ। এমন দায়িত্ব পালন করতে গিয়ে অত্যন্ত চাপে থাকতে হয়।’
প্রীতি / প্রীতি
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত