ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজের মেয়ের নাম নিয়ে জনগণের সঙ্গে যে কাণ্ড করলেন কিম জং উন!


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-২-২০২৩ দুপুর ১০:৪১

কিম জং উন, উত্তর কোরিয়ার শাসক। নিজের মেয়ের নাম নিয়ে জনগণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এক নায়ক কিম। বলা হয়েছে, কিমের মেয়ের নাম অন্য কোনও মেয়ের জন্য রাখা যাবে না সেদেশে। শুধু তাই নয়, যাদের আগে থেকেই নাম কিমের মেয়ের নামে রাখা হয়েছে, তাদের নাম বাধ্যতামূলক পরিবর্তনের নির্দেশ দিয়েছে কিমের প্রশাসন। 

মার্কিন সংবাদ চ্যানেল ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী, কিমের মেয়ের নাম জু-আয়ে। তার বয়স ৯ বা ১০ বছর হবে। বাবার সাথে বেশ কয়েকটি সামরিক কর্মসূচিতে সম্প্রতি দেখা গেছে তাকে। সেই সময় থেকেই জল্পনা শুরু হয় যে উত্তর কোরিয়ার পরবর্তী প্রজন্মের শাসক এবং দেশের আদর্শ হিসেবে নিজের মেয়েকে স্থাপন করতে চাইছেন কিম।

রিপোর্ট অনুযায়ী, একনায়ক শাসনতন্ত্রের অধীনে থাকা দেশটির উত্তর প্রান্তের পিয়ংগান প্রদেশের চোংজুর নিরাপত্তা বিভাগ গত ৮ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, জু-আয়ে নামে যে যেসব নারীর নাম নিবন্ধিত, তাদের অবিলম্বে নিজেদের নাম পরিবর্তন করতে হবে।

প্রসঙ্গত, এর আগেও নেতাদের উত্তরসূরিদের নাম রাখার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিম পরিবারের প্রতিষ্ঠাতা কিম ইল-সাং এর শাসন আমল থেকেই এই ‘প্রথা’ চলে এসেছে। সেই সময় থেকেই জোরপূর্বক পরিবর্তন করানো হতো নেতাদের সঙ্গে মিলে যাওয়া নাম। বর্তমানে কিম জং উন, স্ত্রী সাল-জু’র নামে কেউ নাম রাখতে পারে না সেদেশে। এবার সেই তালিকায় জুড়ে গেল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার মেয়ে জু-আয়ে’র নামও।

সম্প্রতি পরপর দুটি রাষ্ট্রীয় আয়োজনে সপরিবারে অংশ নিয়েছেন কিম জং উন। কিমের মেয়ে কিম জু–আয়ে সেই সব অনুষ্ঠানে নজর কেড়েছে সবার। মনে করা হচ্ছে- উত্তরসূরি হিসেবে দেশবাসীর সামনে নিজের মেয়েকে তুলে ধরতেই জু-আয়ে’কে জনসমক্ষে এনেছেন কিম জং উন।

জানা গেছে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই রাজধানী পিয়ংইয়ংয়ে একটি সামরিক ব্যারাকে এক ডিনারে নিজের মেয়েকে নিয়ে গিয়েছিলেন কিম জং উন। এই ডিনারের পরদিনই পিয়ংইয়ংয়ে একটি সামরিক প্যারেড অনুষ্ঠিত হয়েছিল। সেই প্যারেডে ১১টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছিল সেদেশের সামরিক বাহিনী। এর আগে গত বছরের নভেম্বরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র পরিদর্শনেও মেয়ে জু-আয়ে’কে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন কিম জং উন।

মনে করা হয়, কিম জং উনের দ্বিতীয় সন্তান হল জু-আয়ে। আরও দুটি সন্তান রয়েছে কিমের। তবে কানাঘুষা রয়েছে, জু-আয়ে তার সবচেয়ে পছন্দের সন্তান। 

এদিকে কিম জং উনের বয়স বর্তমানে মাত্র ৩৯ বছর। ২০১১ সালে তিনি যখন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হয়েছিলেন, তখন তার বয়স ছিল ২০-র ঘরে। এখন খুব ছোট বয়স থেকেই নিজের উত্তরসূরিকেও প্রস্তুত করা শুরু করে দিয়েছেন কিম। সূত্র: ফক্স নিউজ, বিজনেস ইনসাইডার, সাউথ চায়না মর্নিং পোস্ট

প্রীতি / প্রীতি

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা