ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

অলিম্পিকের শেষ ষোলয় বাংলাদেশ : রোমান ১৭, দিয়া ৩৬


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৭-২০২১ দুপুর ১২:৪৯

টোকিও অলিম্পিকে প্রথম দিন বাংলাদেশের জন্য দারুণ কেটেছে। সকালে নারী আরচ্যার দিয়া সিদ্দিকী নিজের ক্যারিয়ারের সেরা স্কোর ৬৩৫ করে র‍্যাঙ্কিং রাউন্ডে ৩৬তম হয়েছেন। এর ঘন্টা দুই পর রোমান সানা নিজের নামের প্রতি সুবিচার করেছেন। ৬৬৭ স্কোর গড়ে ১৭তম হয়েছেন।

রোমান তার ব্যক্তিগত সেরা স্কোরকে অতিক্রম করতে না পারলেও মৌসুমের সেরা স্কোর গড়েছেন। অলিম্পিকে সারা বিশ্বের শীর্ষ আরচ্যাররা খেলেন। সেই র্যাংকিং রাউন্ডে ১৭তম হওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় অর্জন। রোমান অবশ্য প্রথমার্ধে শীর্ষ ৮-এ ছিলেন। রোমান ও দিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ মিশ্র বিভাগে ১৬তম পজিশন পেয়েছে। ১৬তম অবস্থান পাওয়ায় বাংলাদেশ মিশ্র বিভাগে শেষ ষোলর লড়াইয়ে অবতীর্ণ হবে।  বাংলাদেশ ১২৯৭ স্কোর গড়ে মিশ্র বিভাগে জায়গা করে নেয়। কানাডা ১২৯৫ স্কোর গড়ে বাদ পড়ে যায়।

দিয়ার দুর্দান্ত স্কোরের পর রোমানও ভালো সূচনা করেন। বাংলাদেশ মিশ্র বিভাগে ১৫ নম্বর অবস্থানে ছিল অনেকক্ষণ। পরবর্তীতে ১৬ তে নামে। ইউক্রেন ও কানাডা বাংলাদেশের পিছু তাড়া করলেও কখনো বাংলাদেশকে অতিক্রম করতে পারেনি।

জামান / জামান

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ