মসজিদ নির্মাণে ৫০ হাজার টাকা প্রদান করলেন সাংসদ শিবলী সাদিক
দিনাজপুরের বিরামপুর উপজেলার মোন্নাপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের মোন্নাপাড়া জামে মসজিদ কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এ সময় সংসদ সদস্য তার ব্যক্তিগত তহবিল থেকে মসজিদের উন্নয়নের জন্য মসজিদ কমিটির সভাপতি সম্পাদকের হাতে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন, স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক তার নির্বাচনী এলাকায় মসজিদ নির্মাণে সবসময় ব্যক্তিগত তহবিল থেকে অর্থ প্রদান করে থাকেন। সেই ধারাবাহিকতায় মোন্নাপাড়া জামে মসজিদের উন্নয়নে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছেন। বিরামপুর উপজেলা পরিষদ থেকেও দুই লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তীতে মসজিদ নির্মাণে আরও অনুদান দেওয়া হবে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রহমত আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুরাদ ইসলাম, স্থানীয় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, মসজিদ কমিটি ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নোয়াখালীর কবিরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
ঘোড়াঘাটে দাদী হত্যায় জড়িত নাতীসহ গ্রেফতার-৩
উল্লাপাড়ায় ১২’শ লিটার ডিজেল জব্দ
পটুয়াখালীতে কালেক্টেরেট স্কুল এন্ড কলেজের গেট ভেঙে পড়ে শিক্ষার্থী আহত
মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ
ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও রাহাজানি:সংবাদ সম্মেলনে প্রতিবাদ, থানায় অভিযোগ
কুমিল্লায় ভারী বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী
গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আমঝুপিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
বাঁশখালীতে লোকালয়ে ইটভাটা, আইন লংঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
বগুড়ার শেরপুরের ভবানীপুর বাজার বণিক সমিতির আংশিক কমিটি গঠন
Link Copied