উলিপুরে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
কুড়িগ্রামের উলিপুরে পৌরসভাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজে ২০২২-২০২৩ ইং শিক্ষাবর্ষে ভর্তিকৃত ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের বরণ এবং এস,এস,সি ও এইস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে ভর্তিকৃত ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের বরণ এবং এস,এস,সি ও এইস,এস,সি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভর্তিকৃত ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বিদায়ী শিক্ষার্থীদের ফুল, কলম ও হার্ডবোর্ড উপহার হিসেবে দেয়া হয়। আয়োজিত বরণ ও বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মজিত (হাড়ি)।
এসময় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাফিজ রুহুল আমীন বলেন, তোমরা যারা ষষ্ঠ শ্রেনীর ভর্তিকৃত শিক্ষার্থী আছ তোমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিলাম। তোমারা আগামী দিনের ভবিষ্যৎ। আর যারা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছ তোমাদের প্রতি রইল দোয়া। তোমারা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে ভালো যায়গায় যেন প্রতিষ্ঠিত হতে পার। ভালো জায়গায় প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠানের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে বলে আমি আশা করি।
উক্ত বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোঃ তারিকুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।"
প্রীতি / প্রীতি
সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা
জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ
রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী
নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!
শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের
উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ
গোপালগঞ্জে পিতৃহত্যা মামলায় মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
নীলফামারীতে ৬ মাসে ভিসা প্রতারণার ২২ মামলা, গ্রেপ্তার ৬১
গাইবান্ধায় বাড়ছে অপরাধপ্রবণতা, ছয় মাসে ১২০ ধর্ষণ ও ২৪ খুন
কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির নতুন কমিটির পরিচিতি সভাসহ মেয়র প্রার্থীর আত্বপ্রকাশ