ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধানে উপস্বাস্থ্য কেন্দ্রে জমজ সন্তানের নরমাল ডেলিভারী


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৬-২-২০২৩ দুপুর ৪:১৩

নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিবিড় পর্যবেক্ষনে ও বিশেষ মনিটরিংএর কারণে ইউনিয়ন পর্যায়ের উপ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে হচ্ছে নরমাল ডেলিভারী বরাবরই হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৪ ফেব্রুয়ারী বিকেলে প্রসব বেদনা নিয়ে উপজেলা আগ্রাদ্বিগুন উপস্বাস্থ্য কেন্দ্রে আসেন খেলনা ইউনিয়নের উদয়শ্রী গ্রামের আতোয়ার রহমানের স্ত্রী শারমিন আকতার। সেখানে মিডওয়াইফ মোসা. নীলা খাতুন, সিনিয়র স্টাফ নার্স মেহের নেগার ও পরিবার কল্যাণ পরিদর্শিকা মোসা. বিউটি পারভীন প্রসুতির নরমাল ডেলীভারি সম্পন্ন করান, এ সময় দুটি কন্যা সন্তানের জন্ম হয়।

শিশু দুটি ও মা সম্পূর্ণ ভাবে সুস্থ্য আছেন। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস উপস্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয়ে মা ও শিশুদের খোজ খবর নেন এবং সফল ভাবে নরমাল ডেলিভারী করানোর জন্য কর্তব্যরত মিডওয়াইফ, নার্স ও প্রসুতিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষা ও কুষ্ঠ রোগ বিভাগের টিএলসিএ মো. আবু হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাব্বী হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসৃতির স্বামীর বড় ভাই (ভাসুর) নজরুল ইসলাম জানান, আমরা কোন ক্লিনিকে নিলে আমাদের হাজার হাজার টাকা ব্যয় হতো, সেখানে মিডওয়াইফ নীলা খাতুন নিজে অন্ত্যন্ত আন্তরিকতার স্বাথে টুইন বেবির নরমাল ডেলিভারি করান। আমরা মিডওয়াইফ ও উপ-স্বাস্থ্যকেন্দ্রের প্রতি খুবই খুশি ও শুকরিয়া আদায় করছি, যে কারণে এই নরমাল ডেলিভারী সম্পন্ন হলো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, অপারেশন না করে নরমাল ডেলিভারীতে মা ও শিশুদের সহজেই রোগে আক্রান্ত হয় না, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা স্বাভাবিক থাকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল প্রসুতিদেরই নরমাল ডেলিভারীর বিষয়ে পরামর্শ প্রদান করা হয়ে
থাকে।

 

প্রীতি / প্রীতি

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার