ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪২ হাজার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-২-২০২৩ দুপুর ৪:৩১

তুরস্ক ও সিরিয়ায় ৬ ফেব্রুয়ারি শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪২ হাজারে দাঁড়িয়েছে। তুরস্কের স্থানীয় গণমাধ্যম আনাদোলুর বৃহস্পতিবারের প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ ও মধ্যাঞ্চলের ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে ৩৬ হাজার ১৮৭। অন্যদিকে পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় ভূমিকম্পে প্রাণ হারায় কমপক্ষে ৫ হাজার ৮১৪ জন।

ভূমিকম্পে বিধ্বস্ত দুই দেশে ১১তম দিনেও চলছে উদ্ধার তৎপরতা। ব্যাপক প্রাণঘাতী এ প্রাকৃতিক দুর্যোগের ৯ দিন পরও তুরস্কে জীবিত উদ্ধারের খবর পাওয়া যায়।

দেশটির হাতাই প্রদেশের রাজধানী আনতাকিয়ায় বিধ্বস্ত ভবন থেকে ২২৮ ঘণ্টার (সাড়ে ৯ দিন) বেশি সময় পর এক নারী ও তার দুই সন্তানকে উদ্ধার করা হয়।

আনাদোলু জানায়, এলা, তার দুই সন্তান মেয়সাম ও আলিকে বুধবার তাদের ফ্ল্যাটের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়।

এর আগে একই দিনে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি কাহরামানমারাস শহরে ধসে পড়া ভবন থেকে উদ্ধার করা হয় ৭৪ বছর বয়সী ও ৪৬ বছর বয়সী দুই নারীকে।

উদ্ধারকারীদের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ধ্বংসস্তূপে ৯ দিন পার করার পরও এলা ও তার দুই সন্তান ‘মোটামুটি ভালো অবস্থায়’ আছে।

ওই নারী ও তার ছেলে-মেয়েদের চিকিৎসা দেয়া স্বাস্থ্যকর্মী আলি পারলাস জানান, তিনজন পানিশূন্যতায় ভুগছিল, তবে তাদের অবস্থা মোটামুটি ভালো।

প্রীতি / প্রীতি

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা