ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দশমিনায় অর্ধশত বছরের পুরনো কবরে অক্ষত মৃতদেহ


দশমিনা  প্রতিনিধি    photo দশমিনা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৫-২০২১ দুপুর ৪:৪৩

পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীর ভাঙনের কবলে পড়া কবর থেকে উত্তোলন করা হয়েছে প্রায় অর্ধশত বছরের পুরনো অক্ষত মৃতদেহ। শনিবার (২৯ মে) সকাল ৬টার দিকে উপজেলার ১নং রণগোপালদী ইউনিয়নের চরঘুনি গ্রামের মতি ফকির বাড়ির পারিবারিক গোরস্তানের নদী ভাঙনকবলিত স্থান থেকে মৃতদেহটি উত্তোলন করা হয়। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উত্তোলনকৃত মৃতদেহটি ৪৬ বছর আগে মৃত্যুবরণ করা হাশেম ফকিরের। তিনি একই গ্রামের মৃত আয়েন উদ্দিন ফকিরের ছেলে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ফকির বাড়ির পারিবারিক গোরস্তানটির কিছু অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 

জানা যায়, নদী ভাঙনে কবরটির কিছু মাটি সরে গেলে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাড়ির ও স্থানীয় লোকজন কাফনে মোড়ানো মৃতদেহটির পায়ের দিকের অংশ দেখতে পান। পরে নদী ভাঙনের আশংকায় শনিবার কবর খুঁড়ে মৃতদেহটি উত্তোলন করেন পারিবারিক লোকজন ও স্থানীয়রা। মৃতদেহটি দেখে উৎসুক জনতা হতবাক হয়ে যান। মৃতদেহের কাফনের কাপড়টি ধবধবে সাদা। বাঁধনসহ কাফনের কাপড়টি শক্ত মনে হয়। মৃতের ছেলে সরকারি জগতি চিনিকল, কুষ্টিয়ার অবসরপ্রাপ্ত সহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা আ. খালেক মিয়া জানান, আমার পিতা ১৯৭৫ সালে মৃত্যুবরণ করেন। 

মৃতের নাতি বর্তমানে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, গলাচিপা মো. মিজানুর রহমান সকালের সময়কে বলেন, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ভাঙন থেকে রক্ষার জন্য মাওলানাদের সাথে আলাপ করে ইসলামী শরিয়াহ মোতাবেক আমার দাদার মৃতদেহ উত্তোলনের পর পবিত্রতা রক্ষা করে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে একই গ্রামে আমাদের আরেকটি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, নদী ভাঙনে অর্ধশত বছরের কবর ভেঙে অক্ষত মৃতদেহ দেখতে পাওয়ার খবরটি ফেসবুকসহ লোকমুখে ছড়িয়ে গেলে শত শত উৎসুক জনতা ওই এলাকায় এসে ভিড় করেন। দশমিনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মাওলানা একেএম মোসলেম উদ্দিন বলেন, আমার জানামতে কোনো মুসলমানের মৃতদেহ যদি কবরে অক্ষত থাকে এবং কবর নদী ভাঙনের ঝুঁকিতে থাকে তবে ওই মৃতদেহ হেফাজতের জন্য পুনঃদাফন ইসলামে বৈধ।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা