ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় অটোরিক্সা চূর্ণ : চালক নিহত


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৭-২-২০২৩ দুপুর ৩:৫১

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় ব্যাটারী চালিত অটোরিক্সা চূর্ণবিচুর্ণ হয়ে ঘটনাস্থলেই আতাউর রহমান আতা (৪৫) নামের অটোরিক্সা চালক নিহত হয়েছে। তিনি উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের রোয়ার খাঁ পাড়া গ্রামের মোতারব হোসেনের ছেলে। ঘটনাটি পৌর সদরের মহিলা কলেজের উত্তর দিকে বেলার মাঠের কেচের মোড় অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় ঘটেছে।
রেল স্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১ টার সময় রোয়ার খাঁ পাড়া গ্রাম থেকে ৪জন মহিলা যাত্রী নিয়ে পার্শ¦বর্তী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার খাদাইল গ্রামে মিলাদের দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে ব্যাটারী চালিত অটোরিক্সা চালক আতাউর রহমান আতা (৪৫) রওনা হন। পথিমধ্যে পৌর সদরের মহিলা কলেজের উত্তর দিকে বেলার মাঠের কথিত কেচের মোড়ের সন্নিকটে অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় ১১ টা ২৫ মিনিটে অটোরিক্সার অগ্রভাগ রেললাইনের উপর উঠে উল্টে যায়। এসময় যাত্রিরা নেমে গেলে চালক রিক্সাটি উদ্ধারের চেষ্টা করে, এমন সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ডাউন কুড়িগ্রাম এক্সপ্রেস  (ট্রেন নং-৭৯৮) ট্রেনটি ধাক্কা দিলে অটোরিক্সাটি চুর্ণবিচুর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক আতাউর রহমান আতা নিহত হন। এ ঘটনায় অটোতে থাকা যাত্রিরা আহত হয়েছে।
অটোরিক্সাটির যাত্রি তানিয়া আক্তার বলেন, ‘আমরা মিলাদ খাওয়ার উদ্দেশ্যে খাদাইল গ্রামে যাওয়ার সময় আমাদের গাড়িটি রেল লাইনে উঠে উল্টে যায়। এসময় ট্রেন ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। আমার পায়ে আঘাত লেগেছে’।
আক্কেলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার হাসিবুর হাসান বলেন, ‘কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৯৮ নং ট্রেনের ধাক্কায় অটোরিক্সা চালক আতাউর রহমান আতা ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঘটনাটি ১১ টা ২৫ মিনিটে ঘটে এবং ১১ টা ২৮ মিনিটে ট্রেন স্টেশন ত্যাগ করে। বিষয়টি শান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এতে ট্রেন বা লাইনের কোন ক্ষতি হয়নি’।
শান্তাহার রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বলেন, ‘এ ঘটনায় শান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে’।

 

এমএসএম / এমএসএম

বারহাট্টায় মাদক নিয়ন্ত্রণে করনীয় শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত

লাকসামে রথযাত্রা উৎসব উদযাপন

চট্টগ্রামে ভবন নির্মাণে বাড়ছে আইন ভাঙার প্রবণতা

ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

তিস্তার পানি নামতেই রাজারহাটে তীব্র নদীভাঙ্গন বিলীন ২৫ ঘরবাড়ি

বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

চন্দনাইশে অধ্যাপক মরহুম ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

বারহাট্টায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কচি তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

রক্তমাখা স্মৃতিতে বেঁচে আছেন জিহাদের মা