ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

অপহরণের পর ধর্ষণ, প্রযুক্তি ব্যবহার করে প্রধান আসামিকে গ্রেফতার


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৭-২-২০২৩ দুপুর ৪:২

নাবালিকা মেয়েকে অপহরণের পর ধর্ষণ মামলার প্রধান আসামি রিপন মিয়া (২২)কে ঝিনাইদহ র‌্যাব গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শৈলকুপা উপজেলার চন্ডিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। রিপন রংপুর জেলার পীরগাছা উপজেলার বাসিন্দা।

ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়া আসার পথে দেড় বছর যাবত রিপন ভিকটিমকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। কুপ্রস্তাবে রাজী না হওয়ায় আসামি ভিকটিমের ওপর ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেলযোগে তাকে অপরহরণ করে বাড়িতে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে।

‘এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে রংপুর জেলার পীরগাছা থানায় আসামিদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই ধর্ষক পলাতক ছিল।’ তিনি আরো জানান, র‌্যাব ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। ঝিনাইদহ র‌্যাব-৬ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই মামলার প্রধান আসামি রিপনকে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার চন্ডিপুর গ্রাম থেকে গ্রেফতার করে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে রিপন উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আসামিকে রংপুর জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেলেন ডা: ভীম্মদেব মন্ডল

কালিয়ায় বড় ভাইয়ের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, পারিবারিক ঐক্য বজায় রাখার আহ্বান

সীমাবদ্ধতার মধ্যেও ৩৪ বছর ধরে শিশুদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা

বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত

ছড়িয়ে পড়েছে ‘নিষিদ্ধ চায়না দুয়ারি’ জাল, হুমকিতে দেশি মাছ ও জলজ জীববৈচিত্র্য

চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ

রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও জুলাই যোদ্ধা গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগ পরিবারের

নেত্রকোণার কেন্দুয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন ও ড্রেন নির্মাণে বাধা দেয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ