তাজিকিস্তানে তুষারধস : নিহত ১৭
মধ্যএশিয়ার দেশ তাজিকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ গোরনো-বাদাখশানে কয়েক দিন ধরে একের পর এক তুষারধসে এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। দেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তর সূত্রে জানা গেছে, শুধু বৃহস্পতিবারই ছোটো বড় ৬৯টি তুষারধসের ঘটনা ঘটেছে।
গোরনো বাদাখশানের রাজধানী খোরোগ ও তার আশপাশের এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। নিহত যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ১৩ জনই খোরোগের বাসিন্দা। বাকি ৪ জন আশপাশের এলাকার।
তুষারধসে আহতও হয়েছেন অনেকে। পার্বত্য এলাকার কয়েক ডজন বাড়িঘর চাপা পড়েছে তুষারের স্তুপের তলায়।
উল্লেখ্য, গোরনো-বাদাখশান প্রদেশের অবস্থান তাজিকিস্তানের পার্বত্য এলাকা পামির রেঞ্জ ঘেঁষে এবং চীন ও আফগানিস্তান সীমান্তের কাছাকাছি। চারদিকে উঁচু পর্বতমালা ঘিরে থাকায় শীত মৌসুমে প্রদেশটিতে তুষারধস প্রায় নিয়মিত দুর্যোগ; তবে টানা তুষারধস বেশ বিরল।
সূত্র: বিবিসি
প্রীতি / প্রীতি
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত