ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আবহাওয়ার খবর পাবেন যেসব অ্যাপে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-২-২০২৩ দুপুর ১০:৩৭

স্মার্টফোনের বেশ কিছু অ্যাপ আছে যেগুলো আপনাকে প্রতিক্ষণের আবহাওয়া সংবাদ জানাবে। বর্তমানে গুগল স্মার্টফোন ব্যবহারকারীদের আবহাওয়ার আপডেট জানায়। তবে আপনি যদি প্রতিক্ষণের আবহাওয়া আপডেট নোটিফিকেশন আকারে এবং আগেভাগেই জানতে চান তাহলে স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক এমন তিন অ্যাপ সম্পর্কে-

ওভার ড্রপ (Overdrop)

এ অ্যাপে দুর্দান্ত অ্যানিমেশন দেখতে পাবেন। অ্যানিমেশনের কথা ভেবেই এ অ্যাপ ডিজাইন করা হয়েছে। আবহাওয়া ছাড়াও এ অ্যাপ থেকে বায়ু দূষণ দেখে নিতে পারবেন। আগামী সাত দিন আবহাওয়া কেমন থাকবে তা দেখিয়ে দেবে এই অ্যাপ।

স্টর্ম বাই দ্য ওয়েদার চ্যানেল (Storm by The Weather Channel)

স্টর্ম রাডার অন্যান্য আবহাওয়ার অ্যাপ থেকে একটু আলাদা। এটি সারাক্ষণের আবহাওয়ার খবর তো দিবেই সঙ্গে সঙ্গে গুরুতর আবহাওয়ার খবরও জানাবে আপনাকে। যেমন- টর্নেডো, প্রচণ্ড বজ্রঝড়, হারিকেন এবং অন্যান্য দুর্যোগের খবরও। অ্যাপটি বিনামূল্যে প্লে স্টোরে পাবেন।

ওয়েদার বাগ (WeatherBug)

এটি পুরনো আবহাওয়া অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটি। এ অ্যাপটিতে সারা দিনের রোদ বৃষ্টির খবর পাবেন। আবার আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রা, রাডার, আবহাওয়ার সতর্কতা এবং আরও অনেক কিছু পাবেন। এটিতে ১৮টি ভিন্ন আবহাওয়ার মানচিত্র, একটি বজ্রপাতের সতর্কতা ব্যবস্থা, ট্র্যাফিক পরিস্থিতিও জানা যায়। বিনামূল্যে প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায় অ্যাপটি।

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা