ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আইএসের ভয়াবহ হামলায় সিরিয়ায় ৫৩ জন নিহত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-২-২০২৩ দুপুর ১০:৪১

সিরিয়ার মধ্যাঞ্চলীয় মরুময় প্রদেশ হোমসে ইসলামিক স্টেট (আইএস) ভয়াবহ হামলা করেছে। এতে অন্তত ৫৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই তথ্য জানায়। এই হামলার জন্য গণমাধ্যমটি আইএসকে দায়ী করেছে।শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় ওই গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ।

সানা’র প্রতিবেদনে জানা যায়, হামলায় নিহতদের মরদেহ পালমিরা প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের প্রধানের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমটি জানায়, এই হাসপাতালে নেওয়া নিহতদের সবার মাথায় গুলির ক্ষত আছে। এছাড়া হামলায় বেঁচে যাওয়া একজন সানাকে বলেছেন, আইএস তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে।

মরুভূমিতে ট্রাফল সংগ্রহের সময় হোমস প্রদেশের আল-সোখনা শহরের দক্ষিণ-পশ্চিমে আইএসের সন্ত্রাসীদের আক্রমণে ৫৩ জন নিহত হয়েছে।

পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ অডির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরও জানায়, নিহতদের ৪৬ জন বেসামরিক নাগরিক ও সাতজন সেনা সদস্য। সূত্র: রয়টার্স

প্রীতি / প্রীতি

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা