বিবিসির বিরুদ্ধে যে অভিযোগ আনল ভারতের কর দপ্তর
ভারতের কর দপ্তরের কর্মকর্তারা বিবিসির বিরুদ্ধে অনিয়মিত কর প্রদানের অভিযোগ এনেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মুম্বাই ও দিল্লি কার্যালয়ে টানা ৬০ ঘণ্টা অভিযানের পর এই অভিযোগ আনে তারা।
শুক্রবার ভারতের কর বিভাগ বিবিসির নাম উল্লেখ না করেই বিবৃতিতে বলেছে, তারা একটি বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম কোম্পানির কার্যালয়ে সার্ভে (জরিপ) চালিয়েছে। যারা ভারতে হিন্দি, ইংলিশসহ দেশটির নানা ভাষায় কন্টেন্ট তৈরি করে।
কর দপ্তর আরও বলেছে, এই অভিযানে সংবাদমাধ্যমটির আয় ও মুনাফার যে তথ্য তারা পেয়েছে, তাতে দেখা গেছে ভারতে কার্যক্রম চালানোর জন্য নিয়ম অনুযায়ী যে পরিমাণ কর দেওয়ার কথা তা তারা (বিবিসি) দিচ্ছে না।
আর বিবিসি বলেছে, তারা ভারতীয় কর দপ্তরকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। বিবিসি ইঙ্গিতে বলেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র প্রচারের জেরেই তাদের দপ্তরে হানা দিয়েছে দেশটির কর কর্মকর্তারা।
বর্তমানে ভারতে নিজেদের কার্যক্রম স্বাভাবিক আছে বলেও দাবি করেছে বিবিসি। তাছাড়াও ভারতে কাজ করা কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছে ব্রিটিশ কোম্পানিটি।
সূত্র: বিবিসি
প্রীতি / প্রীতি
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত