ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মেসি কি আবার বার্সায় ফিরবেন? যা জানালেন তার বাবা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-২-২০২৩ দুপুর ২:২৪

আর্থিক সমস্যার কথা বলে চুক্তির মেয়াদ না বাড়ানোয় আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইতে (পিএসজি) যোগ দেন। পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ চলতি বছরের জুনে শেষ হবে।

এমন সময় প্রশ্ন উঠছে জাভির তত্ত্বাবধানে থাকা বার্সেলোনা কি আবার মেসিকে ফেরাবে? মেসি কি আবার কাতালান ক্লাবটির হয়ে খেলবেন?

অবশ্য এমন সম্ভবনার বিষয়টি উড়িয়ে দিয়েছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। তিনি বলেছেন, ‘আমার মনে হয় না সে বার্সেলোনায় ফিরবে। এমন কোনো শর্তা কিংবা সম্ভাবনা নেই। অদূর ভবিষ্যতে তার বার্সায় খেলার সম্ভাবনা কম।’

মেসির বার্সেলোনায় ফেরার বিষয়ে তিনি কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে কথা বলেছেন কিনা জানতে চাইলে হোর্হে মেসি বিষয়টি অস্বীকার করেন। তাহলে আর কখনোই কি মেসি বার্সায় ফিরবেন না? এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘আমি জানি না। এটা বলা মুশকিল। কারণ, জীবন কখন কোন দিকে মোড় নেয়, সেটা কেউ জানে না।’

হয়তো নিকট ভবিষ্যতে মেসির আর বার্সায় ফেরা হচ্ছে না। কারণ, ৩৫ বছর বয়সী বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের সঙ্গে পিএসজি চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা চলছে।

গেল মঙ্গলবার মেসির বাবা গিয়েছিলেন বায়ার্নের বিপক্ষে পিএসজির ম্যাচ দেখতে। পরদিন তিনি পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যামপোসের সঙ্গে সাক্ষাৎ করেন। আর সেখানেই মেসির চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনায় হয়। যদিও এখনো গ্রহণযোগ্য কোনো প্রস্তাব কোনো পক্ষই পায়নি। অর্থাৎ চুক্তির বিষয়ে দুই পক্ষ ঐক্যমতে পৌঁছাতে পারেনি।

তবে জানা গেছে, পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তি হতে যাচ্ছে সরাসরি এক বছরের। কেউ কেউ বলছে, হয়তো এক বছরের চুক্তি হবে, সঙ্গে আরও ১২ মাস বাড়ানোর সুযোগ রেখে।

মেসির বাবা ও পিএসজি— উভয় পক্ষই আত্মবিশ্বাসী যে শিগগিরই এই চুক্তি সম্পন্ন হবে। চুক্তি সংক্রান্ত বিষয়ে দুই পক্ষের মধ্যে আগামী মাসে আরও এক দফা আলোচনা হবে। 

প্রীতি / প্রীতি

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের