ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সিরিজ নির্ধারণী ম্যাচেও বৃষ্টির শঙ্কা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৩-২০২৬ দুপুর ১২:১৭

বাংলাদেশ নাকি পাকিস্তান—সিরিজ জিতবে কোন দল? এই উত্তর পাওয়া যাবে আজ। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে আজ দুপুরে মাঠে নামবে দুই দল। প্রথম দুই ওয়ানডে শেষে ১-১ সমতায় বাংলাদেশ-পাকিস্তান। অলিখিত ফাইনালে তাই জিততে মরিয়া উভয় দল। দুই দলের লড়াই ছাপিয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ১২৮ রানের জয় তুলে নেয় পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ক্রিকেটের চিরশত্রু বৃষ্টির কারণে দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল। সিরিজ নির্ধারণী ম্যাচেও হানা দিতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে সেই কথাই। ঢাকায় আজ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। পুরো দিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও। বাংলাদেশ এবং পাকিস্তানের সিরিজের শেষ ওয়ানডেও শুরু হবে যথারীতি দুপুর ২টা ১৫ মিনিটে। আবহাওয়ার খবর দেওয়া বিশ্বস্ত ওয়েবসাইটে আকুওয়েদারের তথ্যমতে, ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ। বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে ৫২ শতাংশ।
আশার কথা হলো, ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভাবনা ১৪ শতাংশ। অর্থাৎ যথা সময়েই শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও বেড়ে যাবে; সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আকুওয়েদার জানিয়েছে, বিকেল ৪টায় বৃষ্টির সম্ভাবনা ৪৩ শতাংশ,৫টায় ৪৭ শতাংশ। সন্ধ্যা ৬টায় বৃষ্টির সম্ভাবনা থাকবে ৫১ শতাংশ। সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। সন্ধ্যা ৭টায় বৃষ্টির সম্ভাবনা আছে ২৫ শতাংশ।
দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ২৭৪ রান তোলে পাকিস্তান। লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ৬.৩ ওভার ব্যাটিংয়ের পর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়। বৃষ্টির সঙ্গে সেদিন শিলাও পড়েছে। দুই ঘণ্টার বেশি সময় পর খেলা শুরু হলে স্বাগতিকেদের সামনে ৩২ ওভারে ২৪৩ রানের নতুন লক্ষ্য দেওয়া হয়। রান তাড়া করতে নেমে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

 

Aminur / Aminur

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র