ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

বাউফলে আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৮-২-২০২৩ দুপুর ৪:৪২

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১০টার দিকে কেশবপুর বাজেমহল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। 
এতে কেশবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন, সাবেক চীফ হুইপ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.স.ম ফিরোজ এমপি। 
আ.স.ম ফিরোজ এমপি বলেন, শেখ হাসিনার সরকার যখন দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত, তখন বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে ব্যস্ত। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। দেশের জনগণ উন্নয়ন চায়, শান্তি চায়। যারা পে্েরটাল দিয়ে মানুষ হত্যা করে, বোমাবাজি করে তাদের স্থান বাংলাদেশে হবে না। জনগন মেনে নিবে না।
তিনি আরও বলেন, শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। যা বিগত স্থানীয় ও উপ-নির্বাচনে প্রমানিত হয়েছে। আগামী সংসাদ নির্বাচনও শেখ হাসিনার সরকারের অধীনেই হবে। এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দেন। 
কর্মী সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, বাংলাদেশে আওয়ামী লীগ আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য রায়হান সাকিব, প্রচার ও প্রকাশনা বিষয়ক উপকমিটির সদস্য মো. জহিরুল ইসলাম শাহীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. ইব্রাহিম ফারুক, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. মনিরুল ইসলাম খান টিটু, কেশবপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. জহিরুল ইসলাম, কেশবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. আবুল কালাম আজাদ তুহিন প্রমূখ। 
কর্মী সমাবেশে কেশবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় ৬হাজার নেতা-কর্মীর সমাগম ঘটে। মিছিলে মিছিলে মুগরিত হয়ে উঠে কর্মী সমাবেশ স্থল। 

এমএসএম / এমএসএম

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব