ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

চূড়ান্ত হলো পরের আইএল টি-টোয়েন্টি শুরুর তারিখ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-২-২০২৩ বিকাল ৫:০

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) দ্বিতীয় মৌসুম শুরু হবে ২০২৪ সালের ১৩ জানুয়ারি। দুবাইয়ে গালফ জায়ান্টস উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন হওয়ার এক সপ্তাহ না যেতেই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এই টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় আসর শুরুর তারিখ ঘোষণা করা হলো শনিবার।

আইএল টি-টোয়েন্টি এক বিবৃতিতে জানায়, ‘২০২৩ সালের বিশ্ব আইএল টি-টোয়েন্টির বিশাল সাফল্য শেষে দ্বিতীয় মৌসুমের কাজ শুরু হয়ে গেছে, যা শুরু হচ্ছে ২০২৪ সালের ১৩ জানুয়ারি শনিবার থেকে। দ্বিতীয় আসরও একইভাবে ৩৪ ম্যাচের ফরম্যাটে হবে, ফাইনালসহ চারটি প্লে অফ। টুর্নামেন্ট সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে।’   

এই বছর নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি লিগের একটি আইএল টি-টোয়েন্টি, অন্যটি ক্রিকেট সাউথ আফ্রিকার এসএ২০। দুটো লিগেই আইপিএলের মালিকানার একাধিক ক্লাব থাকায় এবং সূচি সাংঘর্ষিক হওয়ায় নানা আলোচনা হয়েছিল। একই সময়ে বিগ ব্যাশ লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগও চলেছে। ২০২৪ সালেও বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে আইএল টি-টোয়েন্টির সংঘর্ষ হয় কি না, সেটাই দেখার অপেক্ষা। 

প্রীতি / প্রীতি

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের