ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের গাড়ির কাঁচ ভাঙ্গার অভিযোগ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৮-২-২০২৩ বিকাল ৬:৪৭

জয়পুরহাটের আক্কেলপুরে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরের নিজস্ব প্রাইভেট কারের পেছনের কাঁচ ভাঙ্গার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আক্কেলপুর থানায় সাধারণ ডায়েরী করেছেন তিনি।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে অনুদানের ১১টি চেক বিতরণের জন্য আসার পরে তার ব্যবহৃত প্রাইভেট কার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¦রের ভেতরে রাখেন। বিতরণ শেষে এসে রাত ৮ টায় দেখতে পান তার প্রাইভেট কারের পেছনের কাঁচ ভাঙ্গা। এ ঘটনায় ওই দিন রাতেই তিনি আক্কেলপুর থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।
ওই গাড়ির চালক আশরাফুল ইসলাম বলেন,‘ মিটিং শেষে গাড়িতে ব্যানার রাখতে এসে দেখি গাড়ির পেছনের গ্লাস ভাঙ্গা।  ইট দিয়ে আঘাত করে গ্লাসটি ভাঙ্গা হয়েছে’। 
জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর বলেন,‘ মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের ১১টি চেক আক্কেলপুর ধানা হাটিতে বিতরণ শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে গাড়ির কাছে আসলে দেখতে পাই আমার গাড়ির পেছনের গ্লাস ভাঙ্গা। তবে কে বা কাহারা ভেঙ্গেছে তা আমি দেখিনি। তবে ধারণা করছি আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় (আ’লীগের) পদপ্রার্থী ঘোষণা করায় আমার জনপ্রিয়তায় প্রতিপক্ষ ইর্ষান্বিত হয়ে হয়তো এই কাজটি করেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করেছি’। 
এ ঘটনায় সাধারণ ডায়েরী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ