ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে সরকার সহিদের স্মরণসভা ও দোয়া মাহফিল


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ১৯-২-২০২৩ দুপুর ২:২৮
যে চিন্তার বা আদর্শের মানুষই হোন না কেন, এলাকা ও দেশের উন্নয়নের ধারায় ঐক্যের আহবান জানিয়ে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেছেন, মধুপুর ও ধনবাড়ী উপজেলার প্রতিটি এলাকায় সব মানুষের প্রিয় মানুষ ছিলেন সরকার সহিদ। ধর্ম বর্ণের বা অন্যকোন বৈষ্যমে মানুষকে সরকার সহিদ পার্থক্য করেননি। সবার সাথে তার ভাইয়ের সম্পর্ক ছিলো। সরকার সহিদ ছিলেন এলাকার আপামর মানুষের প্রিয় মানুষ। জানাজা নামাজে জনতার ঢল ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের উপস্থিতি তাই প্রমাণ করে।
 
শনিবার বিকেলে টাঙ্গাইলের মধুপুর সরকারি কলেজ মাঠে সরকার সহিদের স্মরণসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতায় সাবেক মন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার এমন বক্তৃতা করেন। 
মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিগত একাদশ সংসদ নির্বাচনে বিএনপি’র ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করা সাম্প্রতিক প্রয়াত সরকার শহিদুল ইসলাম ওরফে সরকার সহিদের স্মরণে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এমএ সামাদ। বক্তৃতা করেন বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী, প্রয়াত সরকার সহিদের স্ত্রী আনোয়ারা বেগম ওরফে লিলি সরকার, ছেলে আদিত্য সরকার, মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক কামাল হোসেন তালুকদার মিন্টু প্রমুখ।
 
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি সরকার সহিদ উন্তেকাল করেছেন। পরের দিন ১৫ জানুয়ারি মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজা নামাজে এলাকায় স্মরণাতীতকালের জমায়েত ও আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রীর উপস্থিতি চির উল্লেখ করার মতো।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি