ঈশ^রদী থেকে ঢালারচর পর্যন্ত ৮৫ কিলোমিটার রেললাইনের চুড়ান্ত পরিদর্শন সম্পন্ন
ঈশ^রদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত ৮৫ কিলোমিটার দীর্ঘ রেললাইনের শতভাগ নিরাপত্তা নিশ্চিত কল্পে ঘনকুয়াশা ভেদ করে জিআইবিআর পরিদর্শন করা হয়েছে। এই রুটে কমার্শিয়াল্লি আপারেশন চালু হলেও সিগন্যালিং অপারেশন চালু না হওয়ায় রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রথম জিআইবিআর পরিদর্শন কাজে অংশ নেন, বাংলাদেশ রেলের গভার্মেন্ট ইনস্পেক্টর জেনারেল (জিআইবিআর)রুহুল কাদির আজাদ। এসময় তাকে সহযোগিতা করেন,পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ,পাকশী বিভাগীয় প্রকৌশলী-টু বীরবল মন্ডল,পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আব্দুর রহিম,পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনোয়ার সুমন,পাকশী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন,পাকশী বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিল ও পাকশী বিভাগীয় সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন মাহমুদসহ সংশ্লিষ্ট বিভাগীয় ও সহকারী বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈশ^রদী স্টেশন ইয়ার্ড থেকে শুরু করে ঈশ^রদী বাইপাস আউটার সিগন্যাল পয়েন্ট,মাঝগ্রাম স্টেশন পয়েন্টসহ ৮৫ কিলোমিটার রেল লাইনের নিরাপত্তা নিশ্চিত কল্পে বিভিন্ন উপাদান পরীক্ষা,বিভিন্ন ফুট ওভার ব্রীজ ও ওভারব্রীজ এবং সিগন্যালিংয়ের অবস্থা শক্তভাবে পরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে জিআইবিআর রুহুল কাদির আজাদ সাংবাদিকদের জানান, নতুন রাষ্ট্রপতি জনাব সাহাবুদ্দিনের বাড়ি[ পাবনা জেলায় আমি এইজন্য বেশী খুশি যে,আমিও ঈশ^রদী থেকে পাবনা শহর হয়ে ঢালারচর রেললাইনের প্রথম ইনস্পেকশনে আসতে পেরেছি।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা