ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

লালমনিরহাটে দুই জেএমবি সদস্যের ৪২ বছরের সম্রম কারাদণ্ড


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৯-২-২০২৩ দুপুর ৪:৪৯
লালমনিরহাটে দুই জেএমবি সদস্যের পৃথক পৃথক মামলাট  ৪২ বছরের সম্রম কারাদণ্ড দিয়েছে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত।১৯ ফেব্রুয়ারী সকাল ১১ টায় লালমনিরহাটের জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোঃ মিজানুর রহমান রায় দেন।
 
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সন্ত্রাস বিরোধী আইনের ৬(১) ঈ ৬(২) ধারায় ১৪ বছর দুই হাজার টাকা, ২০০৯, সন্ত্রাস বিরোধী আইনের ১০ ধারায় ১৪ বছর দুই হাজার টাকা ও সন্ত্রাস বিরোধী আইনের ১৩ ধারায় ১৪ বছর দুই হাজার টাকা করে মোট তিন মামলায় দুইজনকে ৪২ বছর করে সম্রম কারাদণ্ড দিয়েছে আদালত।এসময় চারজনকে বেকসুর খলাস দিয়েছেন বিজ্ঞ এ আদালত। 
 
রায়ে আরো উল্লেখ করেন যে, ২০১৭ সালের ২৯ আগষ্ট ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান তার সঙ্গীয়সহ হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা রাকিবের পিতা কোরবান আলীর বাড়িতে নিষিদ্ধ জঙ্গী সংগঠনে গোপন বৈঠক চলাকালে রাকিবকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল, জিহাদী বইসহ রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের অসংখ্য তথ্য সম্বলিত বই এবং সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত থাকার প্রমানসহ তাকে আটক করে। 
 
রাকিব ইসলামি ছাত্র শিবিরের একজন সক্রিয় সদস্য। পরবর্তীতে নব প্রভাতের মুয়াজ্জিন মেহেদী হাসান মিশান, হাসানুল বান্না, জামাল উদ্দীন, নাহিদ হাসান ও মোঃ মেহেদী কে আটক করে তাদের ১৬১ ধারায় জবানবন্দি রেকর্ড করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন পুলিশ।
 
রায়ে বলা হয় যে রাষ্ট্রপক্ষ ফৌজদারী কার্যবিধি ৩৪২ ধারায় আসামীগণের বিরুদ্ধে ১৭ জন শাক্ষির বক্তব্য রেকর্ড করেন আদালতে। তাতেই মূলত প্রমানিত হয় আসামীরা নিষিদ্ধ জঙ্গী সংগঠনগুলোর সক্রিয় সদস্য।
 
এদিকে রায়ে আরো উল্লেখ করেন যে, আসামী মোঃ মেহেদী হাসান মিশান, হাসানুল বান্না (পলাতক), জামাল উদ্দীন ও মোঃ মেহেদীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬(১) ক এর ঈ, ৬(১) (খ), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় রাষ্ট্র পক্ষ প্রমান করতে না পারায় তাদের বেকসুর খালাস প্রদান করেন আদালত। 
 
এ বিষয়ে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে সরকারি কৌঁশলী মোঃ আকমল হোসেন বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অপরাধে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান আসামি গনের উপস্থিতিতে ২০০৯ সন্ত্রাস বিরোধী আইনের তিনটি মামলায় পৃথক পৃথক ভাবে ১৪ বছর করে সাজা দিয়েছেন। আর চারজনকে খালাস দিয়েছেন আদালত। তবে সাজাপ্রাপ্তদের তিনটি মামলার সাজা একই সাথে শুরু হবে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

আত্রাই নদী থেকে অবিবাহিত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক

খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি

রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন

মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু

সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব