ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৯-২-২০২৩ বিকাল ৬:১০
পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ও পৌর যুবলীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক মুজিবের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
 
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও গুনবতী ইউপির সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহম্মদ ভূঁইয়া খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম মেম্বার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য মহসিন আলম খাঁন, উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম স্বপন, বাতিসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কায়সার হামিদ বাশার, শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন মেম্বার, শুভপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক।
 
চৌদ্দগ্রাম পৌরসভা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, পৌরসভা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম, পৌর কাউন্সিলর হাসান মামুন শরীফ, পৌর যুবলীগ নেতা গাজী কাজল, ওয়ালী উল্লাহ পারভেজ, বাতিসা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক কাজী খোরশেদ আলম মানিক, শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সোহাগুসহ উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত