সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা ইন্তেকাল করেছেন
আধুনিক দোহারের রুপকার সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ইন্তেকাল করেছেন( ইন্না নিল্লাহ হি ওয়া ইন্না- ইলাহির রজিউন) বিষয়টি তার একান্ত সচিব আক্কাস খান নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছিলেন। সর্বশেষ রবিবার রাত ১০টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ব্যারিস্টার নাজমুল হুদা মৃত্যুকালে তার স্ত্রী আইনজীবী ব্যারিস্টার সিগমা হুদা এবং দুই কণ্যা অন্তরা হুদা সামিলা ও শ্রাবন্তী আমিনাকে রেখে গিয়েছেন।
তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যাক্তিগন শোক প্রকাশ করছে। একইসাথে, তার বিদেহী আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করছে। স্কয়ার হাসপাতাল থেকে তার লাশ ধানমন্ডিতে নিজ বাসভবনে নেয়া হবে। সেখান থেকে সোমবার সংসদ ভবনে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের জন্য নেয়া হবে। পরে দোহারে সর্বসাধারণের সম্মান প্রদর্শন ও জানাযার জন্য আনা হবে বলে প্রাথমিক সূত্রে জানিয়েছেন আক্কাস আলী খান। সময়সূচি পরিবারের সাথে কথা বলে জানানো হবে বলে, তিনি জানান।
১৯৪৩ সালের ৬ জানুয়ারি এই বর্ষিয়ান নেতা জন্মগ্রহণ করেছিলেন। ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে পরপর ৩ বার তিনি ঢাকা -১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৭৭ সালে জিয়াউর রহমান জাগো দল গঠন করলে নাজমুল হুদা জাগো দলে যোগ দেন। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হলে প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং তিনি ছিলেন দলের সর্বকনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্য। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি তথ্য মন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন। ১/১১ পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা হয়েছিল। ২০১০ সালে ২১ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে দল থেকে বহিষ্কার করেন তখন তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। বহিষ্কৃত হলেও তিনি বিএনপির দলীয় কাজ করতে থাকেন এবং ২০১১ সালের ৫ এপ্রিল তার সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়। অবশেষে ২০১২ সালে ৬ জুন নাজমুল হুদা বিএনপি থেকে পদত্যাগ করেন।
১০ই আগস্ট ২০১২ সালে নাজমুল হুদা ও আবুল কালাম মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু কয়েক মাস পরের আবুল কালাম কর্তৃক বিএনএফ থেকে বহিষ্কার হন। ২০১৪ সালের ৭ মে মাসে তিনি বাংলাদেশ জাতীয় জোট নামে একটি জোট গঠন করেন এবং ২১ নভেম্বর তিনি বাংলাদেশ মানবাধিকার পার্টি নামে দল গঠন করেন। ২০ নভেম্বর ২০১৫ সালে হুদা তৃণমূল বিএনপি নামে আরও একটি নতুন দল গঠন করেন। দলটিকে এই মাসে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied