বাংলাদেশে হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ
আগামী ৩০ আগস্ট থেকে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিলো বাংলাদেশে। কিন্তু স্পন্সর স্বল্পতা ও করোনা পরিস্থিতির কারণে প্রতিযোগিতাটি হচ্ছে না। বাংলাদশে থেকে সরে যাওয়া সাফ ফুটবলের নতুন সময় নির্ধারণ হয়েছে আগামী অক্টোবরে প্রথম সপ্তাহে। শুক্রবার (২৩ জুলাই) বিকেলে সাফের সদস্য দেশগুলোর সাধারণ সম্পাদকদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভা শেষে সাফ সেক্রেটারি আনোয়ারুল হক হেলাল বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে ফিফা উইন্ডোতে আমরা টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এই সভায় পাকিস্তান বাদে অন্য সব দেশের সাধারণ সম্পাদক অংশ নিয়েছেন। বাংলাদেশ আয়োজন করবে না জানিয়ে দেয়ার পর প্রথম আগ্রহ প্রকাশ করেছিলো নেপাল। শুক্রবারের সভায় নেপালের পাশাপাশি ভারত ও মালদ্বীপও আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আমরা তিন দেশকে খরচের একটা ধারণা দিয়েছি। তারা ৩১ জুলাইয়ের মধ্যে প্রস্তাবনা পাঠাবে। তারপর আগস্টের প্রথম সপ্তাহে সাফের নির্বাহী কমিটির সভা করে আয়োজক দেশের নাম চূড়ান্ত করবো, বলেছেন আনোয়ারুল হক হেলাল।
টুর্নামেন্ট পেছালেও অংশ নিতে পারবে না ভুটান। তারা আগেই জানিয়ে রেখেছে, ২০২১ সালে সাফ হলে তারা অংশ নেবে না। তাই অক্টোবরে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপকে নিয়ে হবে টুর্নামেন্ট। লিগ ভিত্তিকে খেলা শেষে শীর্ষ দুই দলের মধ্যে হবে ফাইনাল।
জামান / জামান
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো