ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সিরিজের মাঝপথেই হঠাৎ দেশে ফিরছেন অস্ট্রেলিয়া অধিনায়ক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-২-২০২৩ দুপুর ২:০

চার ম্যাচের টেস্ট সিরিজের মাত্র দুটি ম্যাচ শেষ হয়েছে। যদিও এই দুই ম্যাচে স্বাগতিক ভারতের কাছে গো-হারা হেরেছে সফরকারী অস্ট্রেলিয়া। পরের দুই ম্যাচ অসিদের জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ; কিন্তু সেই দুই ম্যাচের আগেই হঠাৎ করে ভারত ছেড়ে নিজ দেশে ফিরতে হচ্ছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে।

সোমবার সকালেই অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, পারিবারিক কারণে দেশে ফিরতে হচ্ছে কামিন্সকে। পরিবারের কারো অসুস্থতার কারণেই ফিরতে হচ্ছে বলে জানানো হয়েছে। যদিও সিরিজ বাদ দিয়ে তিনি ফিরে যাচ্ছেন না। মাঝপথে দলকে ছেড়ে গেলেও কয়েক দিন পরই ভারতে ফিরে আসার কথা রয়েছে তার এবং ১ মার্চ থেকে ইন্দোরে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে দলকে নেতৃত্বও দেবেন।

২০২১ সালে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হওয়ার পরে এই প্রথম ভারত সফর করছেন কামিন্স। কিন্তু সফরের শুরুটা ভাল হয়নি। প্রথম টেস্ট নাগপুরে ইনিংস ও ১৩২ রানে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। সেই টেস্টে ঘূর্ণি উইকেটের অজুহাত দিয়েছিল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। কিন্তু দিল্লি টেস্ট আগে উইকেট নিয়ে কোনো বিতর্ক হয়নি। তারপরও মাত্র আড়াই দিনে শেষ হয়ে গেছে খেলা। ৬ উইকেটে হেরেছেন কামিন্সরা।

দিল্লিতে হারের পর দলের ব্যাটারদের শট সিলেকশনকেই দায়ী করেছিলেন কামিন্স। অসি অধিনায়ক বলেছিলেন, ‘আমাদের আলোচনা করতে হবে। অনেকে সোজা ব্যাটে না খেলে আউট হয়েছে। উইকেট দিয়ে এসেছি আমরা। এমনটা করলে হবে না।’

এই সিরিজের উপরেই নির্ভর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন দুই দল খেলবে। অস্ট্রেলিয়া সবার ওপরে থাকলেও এখনও তাদের ফাইনাল খেলা নিশ্চিত নয়। এ কারণে তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অস্ট্রেলিয়ার।

কামিন্স ফিরে আসলে তিনিই ইন্দোরে নেতৃত্ব দেবেন দলকে। যদি প্রয়োজন হয়, কামিন্স সময়মত ফিরতে না পারেন তাহলে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। ২০২১ সালে কামিন্স দায়িত্ব নেয়ার পর স্মিথকে দু’বার নেতৃত্বের দায়িত্ব পালন করতে হয়েছে।

এমএসএম / এমএসএম

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের