হাথুরুর অধীনে এবার ভালো কিছু হবে: সুজন
কোচ হিসেবে দ্বিতীয় দফায় নিয়োগ পেয়েছেন আগেই। এবার মাঠে নামার পালা চন্ডিকা হাথুরুসিংহের। আজই রাত ৯টায় ঢাকা এসে পৌঁছবেন শ্রীলঙ্কান কোচ। তো তার অধীনে এবার কেমন করবে বাংলাদেশ?
হাথুরুকে নিয়ে আশাবাদী খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টরের বিশ্বাস, এবার ভালো কিছু করবে বাংলাদেশ।
এই বিশ্বাসের ভিত্তি কী? সুজন বলছেন, আগের চেয়ে দল এখন অনেক পরিণত, কোচ হাথুরুও আগের চেয়ে ঢের অভিজ্ঞ। ‘আগের হাথুরুর সময়ে এখনকার মতো অভিজ্ঞ দল ছিল না। ওই দলটাকেই হাথুরু একটা ড্রাইভিং ফোর্স বানিয়েছিল, সেখানে আমরা ম্যাচ জিততে শুরু করেছিলাম। ড্রেসিংরুমের পরিবেশে বদল এসেছিল। অনেক পরিবর্তন এসেছিল। এখন তো হাথুরু একটা পরিপক্ক দল পাবে। হাথুরু নিজেও এখন আগের চেয়ে অনেক পরিপক্ক কোচ’ – ব্যাখ্যা সুজনের।
সব মিলিয়ে সুজনের আশা, ‘এই হাথুরুর অধীনে আমরা আরও ভালো কিছু করব, বাংলাদেশের আরও বড় সাফল্য আসবে, সেটাই বিশ্বাস করি আমি।’
হাথুরুর অধীনে ওয়ানডেতে এ পর্যন্ত সবচেয়ে বেশি ভালো করেছিল বাংলাদেশ। ৫১ ম্যাচের ২৫টিতে জয়। টেস্ট ৬টি জয় পেতে খেলতে হয়েছে ২১ ম্যাচ। আর টি-টোয়েন্টিতে ২৯ ম্যাচে জয় ১০টি। আগের মতো ওয়ানডেতে এখনও তুলনামূলকভাবে ভালো বাংলাদেশ। কিন্তু টেস্ট কিংবা টি-টোয়েন্টি- দুই সংস্করণেই নিজেদের জাতে তুলতে পারেননি সাকিব আল হাসানরা।
তবে দলের নাড়ী-নক্ষত্র কোচের জানা থাকায় এবার উন্নতির পথ দেখাতে পারেন হাথুরু। সুজনের বিশ্বাস অন্তত সেরকমই। বাংলাদেশ ক্রিকেট দল একটা জায়গায় আটকে গেছে জানিয়ে বলছেন, ‘টেস্ট ম্যাচে ভালো করছি না, টি-টোয়েন্টিতে ভালো করছি না। ওয়ানডেতে আমাদের পারফরম্যান্সটা এখনো ভালো আছে। ওয়ানডেতে সামনে বিশ্বকাপ আছে, নিশ্চিতভাবে আমি যাতে সেখানে আমরা আরও ভালো করি, আরও প্রতিদ্বন্দ্বিপূর্ণ হই। টেস্ট আর টি-টোয়েন্টিতে উন্নতি ওর হাত ধরে আসাটাই গুরুত্বপূর্ণ। আমাদের কালচার সম্পর্কে, খেলোয়াড়দের সম্পর্কে ওর ভালো জানাশোনা আছে। আমার মনে হয় তাদের সঙ্গে এরই মধ্যে কথাও হয়েছে। আমি খুব ইতিবাচক চিন্তা করছি যে হাথুরুর অধীনে ভালো কিছু হবে।’
এমএসএম / এমএসএম
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!
জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের