ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সামাজিক সংগঠন সারা আনোয়ারা


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ২১-২-২০২৩ দুপুর ১১:২৭
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আনোয়ারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সামাজিক সংগঠন সারা আনোয়ারা।
 
রাত ১২টা ১ মিনিটে প্রথমে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী এবং পরপরই আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। 
 
এ সময় অমর একুশের 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' কালজয়ী গানটি বাজানো হয়। উপজেলা চেয়ারম্যান ও ইউএনও ইশতিয়াক ইমন পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
 
মঙ্গলবার সকালে..... এর নেতৃত্বে সংগঠনের সকল সদস্যরা শ্রদ্ধা জানান।পরে অমর একুশে নিয়ে স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এক ভিডিও বার্তায় সংগঠনটির প্রতিষ্ঠাতা আবদুল মালেক চৌধুরী বলেন, মাতৃভাষা রক্ষার দাবিতে ১৯৫২ সালের এই দিনে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বারসহ অনেক বাংলা মায়ের দামাল ছেলে। তাদের রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি। আর তারই সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা।এসময় সংগঠনের সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার