ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

ধারাভাষ্য দেওয়ার সময় ওয়াহ’র সঙ্গে বিবাদে জড়ালেন কার্তিক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-২-২০২৩ দুপুর ১২:৩০

অ্যালান বোর্ডার-সুনীল গাভাস্কার সিরিজ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ভারতে অবস্থান করছে। ইতোমধ্যে অনুষ্ঠিত হওয়া দুটি টেস্টেই শোচনীয়ভাবে পরাজয় হয়েছে অজিদের। ব্যাট-বলের দ্বৈরথের বাইরেও লড়াই চলছে দুই দেশের সাবেক ক্রিকেটার ও গণমাধ্যমের মধ্যে। মন্তব্য-পাল্টা মন্তব্য করে গণমাধ্যম ও সাবেক ক্রিকেটাররা চলমান সিরিজকে এক মহারণে পরিণত করেছে। তার কিছুটা রেশ ধারাভাষ্য বক্সেও ছড়িয়েছে। সেখানে সাবেক অজি অধিনায়ক মার্ক ওয়াহ'র সঙ্গে বিবাদে জড়িয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিক।

ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট চলার সময় এই ঘটনা ঘটেছে। দলের শোচনীয় পরাজয়ে স্বাভাবিকভাবেই সাবেক অস্ট্রেলিয় ওপেনার হতাশ ছিলেন। সে কারণে দলের কৌশল তার পছন্দ হয়নি। 

দিল্লি টেস্টে তখন ১১৪ রান তাড়ায় ব্যাট করছিল ভারত। তাদের ৩১ রানে প্রথম উইকেটের পতনের পর ক্রিজে আসেন চেতেশ্বর পূজারা। শুরু থেকেই পূজারাকে রান পেতে বেশ ভুগতে হচ্ছিল। সেই সময়েই হঠাৎ কমেন্ট্রি বক্স থেকে মার্ক ওয়াহ বলে ওঠেন, ‘অস্ট্রেলিয়ার ফিল্ডিং সাজানো দেখে আমি বিস্মিত। পূজারা ক্রিজে রয়েছে। সে রান পেতে কষ্ট হচ্ছে। এ কারণে বেশিরভাগ বলই তার ব্যাটের চেয়ে পায়/প্যাডে বেশি খেলছে। ব্যাট-প্যাড হওয়ারও সম্ভাবনা রয়েছে। এ সময় অধিনায়কের অবশ্যই সিলি-মিডে ফিল্ডার রাখা উচিত ছিল।’

ঠিক তখনই কার্তিক পাশ থেকে তার জবাবে বলেন, ‘আমি বুঝতে পারছি ফিল্ডিং সাজানো আপনার পছন্দ হয়নি। আপনি কী চাইছেন?’

এরপর মার্ক ওয়াহ আবারও ফিল্ডিং সাজানো নিয়ে নিজের মন্তব্য জানান। তার সঙ্গে পাল্টা যুক্তি দেখাতে থাকেন কার্তিক। এভাবে একের পর এক প্রশ্ন করতে থাকেন কার্তিক। একপর্যায়ে ক্ষেপে যান ওয়াহ। তিনি বলে ওঠেন, ‘এখানে কি সংবাদ সম্মেলন চলছে নাকি?’ জবাবে কার্তিক বলেন, ‘মোটেই না। শুধু মজা করছিলাম।’

এরপর বিরক্তি নিয়ে মার্ক ওয়াহ জানান, ‘প্রতি সেশনে আপনি শুধুমাত্র একটি প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে? এর বেশি নয়।’

দুই ধারাভাষ্যকারের উত্তপ্ত বাক্যবিনিময় দেখে সেখানে হাজির হন আরেক ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। দুজনের কথোপকথনের মাঝখানেই তিনি ম্যাচের স্কোর জানানোর কথা উল্লেখ করেন। এরপর দুজনের উত্তপ্ত আলাপ থেমে যায়। 

নাগপুরে প্রথম টেস্টে ইনিংস ও বড় ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারায় ভারত। মূলত দুই স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্নিতে খাবি খায় অজি ব্যাটাররা। এরপর দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটে ভালো শুরু করলেও শেষ পর্যন্ত সফরকারীরা সেটা ধরে রাখতে পারেনি। ফলে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরে ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়েছে প্যাট কামিন্সের দল।

এমএসএম / এমএসএম

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার

জাপানকে ১১ বার হারালেও ব্রাজিলের শেষ ম্যাচ ছিল ‘বিব্রতকর’

ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচ বললেন, আর্জেন্টিনা বিশ্বকাপের সেরা

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

আসল রূপে ফিরল ব্রাজিল

‘ভিনি একজন শীর্ষমানের ফুটবলার, বিশ্বের অন্যতম সেরা’

কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া