নগরকান্দায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
যথাযথ মমর্যাদায় সারা দেশের ন্যায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ফরিদপুরের নগরকান্দায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩
কর্মসুচীর মধ্যে ছিল নগরকান্দা উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী, প্রভাত ফেরী, চিত্রাংকন, কবিতা আবৃতি ,সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল ।
মঙ্গলবার সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু, উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, নগরকান্দা উপজেলা ও পৌর আ’লীগ এবং অংগ সংগঠন, নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি এবং অংগ সংগঠন, বাংলাদেশ পুলিশ নগরকান্দা থানা, নগরকান্দা পৌরসভা, নগরকান্দা প্রেসক্লাব, সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
প্রভাত ফেরী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা-সালথা সার্কেল আসাদুজ্জামান সাকিল, সহকারী কমিশনার ভুমি সোনিয়া হোসেন জিসান, নগরকান্দা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ,নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, নগরকান্দা পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার প্রমুখ।
পরে চিত্রাংকন,রচনা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
এমএসএম / এমএসএম
৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩
নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন
Link Copied