ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ভাষা শহীদ সালামের জন্মস্থান সালাম নগরে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ২১-২-২০২৩ দুপুর ৩:৫৭

অমর একুশের শ্রদ্ধা জানাতে ভাষা শহীদ সালাম নগরে সর্ব স্তরের মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার সকাল থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. শাহীন মুন্সী।

উপজেলা রিসোর্স সেন্টারের ইনসট্রাক্টর মোস্তাক আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ভাষা শহীদ সালামের ছোট ভাই আবদুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক, মুক্তিযোদ্ধা পেয়ার আহাম্মদ, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম খান, মাতুভূঞা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

এসময় দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম, উপজেলা কৃষি কর্মকর্তা মহিউদ্দিন মজুমদারসহ প্রশাসনের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান