উলিপুরে শাহাজাদী নামের এক মাদক ব্যবসায়ী আটক
কুড়িগ্রামের উলিপুরে ২৪ পিস ইয়াবাসহ শাহাজাদী বেগম (৫৩) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়া খাওয়ার পাড় গ্রামের মৃত মনজু মিয়ার স্ত্রী।
জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এসআই মশিউর রহমানসহ সংগীয় ফোর্স হাতিয়া ইউনিয়নের চিড়া খাওয়ার পাড় গ্রামে অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ী শাহাজাদী বেগমকে তার নিজ বসতবাড়ি থেকে ২৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে ওই নারী কৌশলে মাদক ব্যবসা করে আসছিলো। উলিপুর থানার একটি চৌকস টিম তাকে হাতেনাতে ইয়াবাসহ আটক করে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied