আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সরকারি তিতুমীর কলেজে আলোচনা সভা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজধানীর সরকারী তিতুমীর কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী )সকাল ১১ টার সময় তিতুমীর কলেজের শহীদ বরকত মিলানয়াতনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যাপক ফেরদৌস আরা বেগম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের উপাধ্যক্ষ : অধ্যাপক মো. মহিউদ্দিন ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মালেকা আক্তার বানু ,
একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড: প্রণামী চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারী তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকারা। অধ্যাপক ফেরদৌস আরা বেগম তার বক্তব্যের শুরুতেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেন, আমি বিশ্বাস করি একুশ আমার অহংকার, একুশ মানেই মাথা নত না করা, একুশ মানেই সংগ্রামী চেতনা, একুশ আমাদের সম্মানের প্রতিক, একুশ আমাদের সকল অপশক্তি অন্যায়ের বিরুদ্ধে ন্যায্য দাবির শক্তি যোগায়।
তিনি আরো বলেন, একুশে ফেব্রুয়ারিতে যারা মাতৃভাষা বাংলার জন্য জীবন দিয়েছিল তাদের আত্মত্যাগ আমাদের সকলের জীবনে ধারণ করা উচিত। তাহলে ভাষা শহীদদের সম্মান দেওয়া হবে। এছাড়া আমরা যারা বাঙালি রয়েছি তারা অন্যান্য ভাষা শিখতে গিয়ে চর্চা করতে গিয়ে বাংলা ভাষা যেন ভুলে না যায়। অবশ্যই সব ভাষাকে সম্মান করতে হবে, তবে সেটা নিজের ভাষাকে পরিপূর্ণভাবে ধারণ করে।
শহীদদের আত্মত্যাগ স্মরণ করে উপাধ্যক্ষ বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। এ ভাষার জন্য অনেকেই শহীদ হয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে আমরা ভাষাকে কতটুকু নিজের মধ্যে ধারণ করতে পেরেছি সেটা বিবেচনা করা উচিত। আমাদের বাংলা ভাষা চর্চা আরও বাড়ানো উচিত।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা সর্বস্তরে মাতৃভাষা প্রচলনের ব্যাপারে তাদের বক্তব্যে গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied