বরখাস্ত হয়ে নতুন কোম্পানি খুলছেন গুগলের ৭ কর্মী
বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলোতে মন্দা চলছে। এই অবস্থায় ব্যয় কমাতে গণছাঁটাইয়ের পথে হেঁটেছে কোম্পানিগুলো। মেটা, টুইটার, আমাজনের মতো জায়ান্টরা ব্যাপক হারে কর্মীর সংখ্যা কমিয়েছে। ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে গুগল। ছাঁটাইয়ের কোপ পড়া তাদের একজন হেনরি ক্রিক। বড় সংস্থায় শীর্ষ পদের কাজ হারিয়েও হতাশ হননি ক্রিক। বরং গুগলের দিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। বরখাস্ত হওয়া আরও ছয়জন প্রাক্তন গুগলকর্মীকে সঙ্গে নিয়ে নতুন সংস্থা খুলতে যাচ্ছেন তিনি। লিঙ্কডইন পোস্টে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন ক্রিক। যা ভাইরাল হয়েছে।
আগামী ছয় সপ্তাহের মধ্যে নিউ ইয়র্ক এবং সান ফ্রান্সিসকোতে ডিজাইন ও ডেভলপমেন্ট কোম্পানি খুলতে যাচ্ছেন ক্রিক ও তার সহকর্মীরা।
লিঙ্কডইন পোস্টে ক্রিক জানিয়েছেন, গুগলের পক্ষ থেকে তাদের ৬০ দিন অর্থাৎ দুই মাসের নোটিশ দেওয়া হয়েছে। যার ৫২ দিন বাকি আছে। এই সময়ের মধ্যে নতুন কোম্পানি তৈরির কাজ শেষ করতে চান তারা। আত্মবিশ্বাসী ক্রিকের কথায়, 'আমি সবসময় বিশ্বাস করেছি, কঠোর পরিশ্রম জীবনকে অনেকদূর নিয়ে যায়। যদিও সাম্প্রতিক ঘটনা (গুগল থেকে বরখাস্ত হওয়া) সেই বিশ্বাসে চির ধরায়। কিন্তু আমার অভিজ্ঞতা হলো, জীবনের চ্যালেঞ্জগুলো অনন্য সুযোগও তৈরি করে।
পোস্টে ক্রিক ঘোষণা দিয়েছেন, আমার সঙ্গে রয়েছেন ৬ জন দুরন্ত প্রাক্তন গুগলকর্মী। আমরা নিউ ইয়র্ক এবং সান ফ্রান্সিসকোতে ডিজাইন ও ডেভলপমেন্ট কোম্পানি খুলতে চলেছি। হয়তো এটা সবচেয়ে খারাপ সময়। পাশাপাশি আকর্ষণীয় চ্যালেঞ্জও।
সূত্র : এনডিটিভি, সংবাদ প্রতিদিন
এমএসএম / এমএসএম
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা