ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে দেওপাড়া কফি হাউজ ও রাস্তায় করোনা উপেক্ষা করে উপচেপড়া ভিড়


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৪-৭-২০২১ দুপুর ১:২৯
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া-ধলাপাড়া সড়কের মাঝামাঝি কাটাখালী নামক স্থানটি বর্তমানে স্থানীয়দের বিনোদন স্পট হিসেবে পরিচিতি পেয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ থাকা সত্ত্বেও প্রতিদিন অসংখ্য নারী-পুরুষের সমাগম ঘটে ওই বিনোদন স্পটটিতে। লোকসমাগমকে কেন্দ্র করে দেওপাড়া কাটাখালীতে ‘স্বপ্নের জল কুটির কফি অ্যান্ড রেস্টুরেণ্ট’ নামে একটি কফি হাউজ গড়ে ওঠেছে। ওই কফি হাউজে কেউ কফি পান করুক বা না করুক প্রবেশ করতে ২০ টাকা দিয়ে টিকিট নিতে হয়।
 
থানীয়দের অভিযোগ, সরকার ঘোষিত কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ওই কফি হাউজ চালানো হচ্ছে। দিনের আলোয় কফি বিক্রি হলেও রাতের আঁধারে চোলাই মদ আর নারী নিয়ে চলে আড্ডা। ওই কফি হাউজকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে কিশোর গ্যাংয়েরও আত্মপ্রকাশ ঘটেছে। কফি হাউজে ঢুকতে কেউ ২০ টাকা মূল্যের টিকিট না কাটলে ওই কিশোর গ্যাংয়ের রোষানলে পড়তে হয়।
 
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, নির্জন পাহাড়ি এলাকায় সড়কের পাশে গড়ে ওঠা কফি হাউজটি ঘাটাইল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি জুয়েল রানা ও উপজেলা বিএনপির প্রভাবশালী নেতার ছেলে রাজন খান, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেমের ছেলে দেলোয়ার হোসেন ও কালিকাপুর গ্রামের আবু তাহেরের নেতৃত্বে চালানো হচ্ছে। পাশের ভবনদত্ত গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেল খান ওই কফি হাউজের নিরাপত্তার বিষয়ে দায়িত্ব পালন করে থাকেন। ঘাটাইল থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়মিত যাতায়াতের সুযোগে রাসেল খান কফি হাউজ প্রতিষ্ঠায় ইন্দন দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
 
দেওপাড়ার ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন তালুকদার তারু জানান, ‘স্বপ্নের জল কুটির কফি অ্যান্ড রেস্টুরেণ্ট’ নামে কফি হাউজ করা হয়েছে অথচ বাধ্যতামূলক হলেও তারা পরিষদ থেকে ট্রেড লাইসেন্স গ্রহণ করেনি। কফি হাউজকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই ঝগড়া-বিবাদ হচ্ছে বলে এলাকার অনেকে ফোনের মাধ্যমে তার কাছে অভিযোগ করেছেন। তিনি থানা পুলিশকে বিষয়টি অবগত করেছেন।
 
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন জানান, লকডাউনের মধ্যে লোকসমাগম হয় এমন কাজ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কফি হাউজে ঢুকতে টাকা লাগার কথা নয়। তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
 
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া কাটাখালীতে করোনাকে উপেক্ষা করে ঈদপরবর্তী আনন্দে মানুষ! সারাবিশ্ব যেখানে করোনা সংক্রমণে স্তব্ধ, সেখানে মৃত্যুর এ আনন্দ মিছিল কিভাবে মানুষকে আকৃষ্ট করে! এ দায় কার?

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত