চট্টগ্রাম জামালখানে পুরোনো বিল্ডিংয়ের দেওয়াল ধসে একজন নিহত
চট্টগ্রাম কোথোয়ালি থানাধীন জামালখান রোডে দোতলা ভবনের দেওয়াল ধসে একজন নিহত হয়েছেন, আর একজন আহত, আহত ব্যাক্তিকে পথচারীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে দিকে আন্দরকিল্লাহ জামালখান রোডের দাওয়াত রেস্টুরেন্টের পাশে রতন ভট্টাচার্যের দোতলা ভবন ভাঙার সময় এই দুর্ঘটনা ঘটে। জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, পুরোনো ভবন ভাঙ্গার কাজ চলছিল এই সময় দেয়ালের একটা অংশ নিচে ফুটপাতে পড়লে একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন এবং একজন আহত হন। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, বিকেলে নগরের জামালখান এলাকা থেকে ছাদ ধসে নিহত জসিম নামে একজনকে আনা হয়। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় রণ ভট্টাচার্য নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied