ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বার্সেলোনায় মেসির ফেরা প্রসঙ্গে নতুন ইঙ্গিত জাভির


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-২-২০২৩ দুপুর ১২:১৩

২০২১ সালের জুন। বার্সেলোনাকে কাঁদিয়ে প্যারিসে উৎসবের উপলক্ষ্য এনে দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যে ক্লাবের হয়ে উত্থান, বিশ্বব্যাপী তারকা বনে যাওয়া, যে ন্যু ক্যাম্পাসের প্রতিটা ঘাসের সঙ্গে হৃদ্যতা সেই বার্সার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে মেসি পাড়ি জমান প্যারিসের ক্লাব পিএসজিতে। অবশ্য অনেকটা বাধ্য হয়েই ছাড়তে হয়েছিল নিজের দ্বিতীয় ঘর।

এদিকে, কয়েকদিন ধরে গুঞ্জন চলছে আবারও পুরানো ক্লাব বার্সেলোনায় ফিরতে পারেন মেসি। গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন স্বয়ং বার্সা কোচ ও মেসির সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজ। কাতালান কোচ জানান, বার্সার দরজা মেসির জন্য সবসময় খোলা। অবশ্য মেসির এই সতীর্থ বার্সার দায়িত্ব নেওয়ার পর থেকেই দলে চাইছেন আর্জেন্টাইন তারকাকে।

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচের আগে মেসি প্রসঙ্গে বার্সা কোচ বলেন, ‘এটা (বার্সেলোনা) তার বাড়ি। যার দরজা সবসময় তার জন্য খোলা। এতে কোনো সন্দেহ নেই। সে আমার বন্ধু। তবে তার প্রত্যাবর্তন অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করছে। সে কি চায় কিংবা ক্লাবেরই বা চাওয়া কি।’ সাবেক সতীর্থ সম্পর্কে জাভির মন্তব্য, ‘নিঃসন্দেহে সে ইতিহাসের সেরা ফুটবলার।’

বাস্তবতা কি বলছে?

পিএসজিতে মেসির ভবিষ্যৎ অনিশ্চিত। তবে পুরোনো ক্লাব বার্সেলোনায় তার ফেরার সম্ভাবনাও একেবারেই ক্ষীণ। সম্প্রতি যেমনটি আভাস দিয়েছেন মেসির বাবা ও তার এজেন্ট হোর্হে মেসি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় না সে বার্সেলোনায় ফিরবে। এমন কোনো শর্ত কিংবা সম্ভাবনা নেই। অদূর ভবিষ্যতে তার বার্সায় খেলার সম্ভাবনা কম।’

পিএসজির সঙ্গে মেসির চুক্তি প্রায় শেষের দিকে। চলতি বছরের জুনেই দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যারিসের ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন কি না সেদিকেই নজর ভক্তদের।

এমএসএম / এমএসএম

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের

শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?

জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম

ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী

বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’

তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক

ম্যাকাইতে দ্বিতীয় দিনের টিকিটও শেষ